Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৫ বছরের প্রেমের পরিণতি! অবশেষে গাঁটছড়া বাঁধলেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো

বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো ৫ বছরের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ।

৫ বছরের প্রেমের পরিণতি! অবশেষে গাঁটছড়া বাঁধলেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো

সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 September 2025 12:16

দ্য় ওয়াল ব্যুরো: এক নতুন অধ্যায় শুরু করলেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারার নয় মাসের মাথায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। অবশেষে দীর্ঘ দিনের প্রেমের পরিণতি পেল নতুন পরিচয়—নবদম্পতি।

২৮ সেপ্টেম্বর, রবিবার সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের খবর নিশ্চিত করেন এবং সেই অনুষ্ঠানের কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। ক্যাপশনে বিশেষ তারিখ উল্লেখ করেছেন—‘৯-২৭-২৫’, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সেলেনা ও বেনি তাদের বিয়ে সম্পন্ন করেন। ছবিতে দেখা যায় নবদম্পতিকে চুম্বন ও আলিঙ্গনে আবদ্ধ, যেন রূপকথার রাজ্যের রাজা-রাজকন্যা। বেনি ব্লাঙ্কো পোস্টে মন্তব্য করেন, “আমার স্ত্রী।”

বিয়ের সাজে সেলেনা ছিলেন মনোমুগ্ধকর—সাদা গাউনে, ফুলের কারুকাজে। বেনি ছিলেন কালো টাক্সিডো ও বো-টাই-এ, রাল্ফ লরেনের তৈরি পোশাকে। এই নতুন জীবনের রোমান্টিক মুহূর্তে তাদের অনুরাগীরা ও সহকর্মীরা ভালবাসার বন্যা নিয়ে হাজির হয়েছেন। মাত্র তিন ঘণ্টার মধ্যে সেলেনার পোস্টে পড়েছে ৭ মিলিয়নেরও বেশি প্রতিক্রিয়া।

বিয়ের আয়োজন ছিল তারকাবহুল ও সুপরিকল্পিত। ইভেন্টের পরিকল্পনা করেছেন মিন্ডি ওয়েইস। অতিথিদের জন্য এল এনকান্টো হোটেলে এক রাতের থাকার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে রুমের ভাড়া প্রায় সাড়ে তিন হাজার ডলারের বেশি। উপস্থিত ছিলেন সেলেনা ও বেনির পরিবার, বিশ্বস্ত বন্ধু এবং সহকর্মীরা।

সেলেনার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরে ফ্যানদের কৌতূহল জন্মিয়েছে। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের কারণে বহুবার সংবাদ শিরোনামে ছিলেন তিনি। ২০১৮ সালে জাস্টিন হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান করায় সেলেনা আহত হলেও পরবর্তীতে নিজের কাজ ও সঙ্গীতের প্রতি মনোযোগী হন।

২০১৯ সালে সেলেনা বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানকে কেন্দ্র করে পরিচিত হন। ২০২৩ সালের ডিসেম্বরে তারা প্রকাশ্যে তাদের প্রেমের বিষয়টি জানান। ৫ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল।


```