Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বক্স অফিসে ‘জমজমাট’ রক্তবীজ-২! ‘ফিলিং ফাস্ট’-এও টপকে গেল ‘রঘু ডাকাত’কে

পুজোয় মুক্তি পাওয়া বাংলা ছবির দৌড়ে এগিয়ে গেল নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ-২’। ফিলিং ফাস্টেও শীর্ষে, পিছিয়ে পড়ছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’।

 

বক্স অফিসে ‘জমজমাট’ রক্তবীজ-২! ‘ফিলিং ফাস্ট’-এও টপকে গেল ‘রঘু ডাকাত’কে

‘রক্তবীজ-২’ - ‘রঘু ডাকাত’।

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 28 September 2025 12:06

শুভঙ্কর চক্রবর্তী

দুর্গাপুজো মানেই তো আলো, আনন্দ, মণ্ডপে মণ্ডপে ভিড়। আর সেই ভিড়ের একটা বড় অংশ গিয়ে মেশে সিনেমাহলে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোয় মুক্তি পেয়েছে একসঙ্গে চার-চারটি বাংলা ছবি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'রক্তবীজ-২' এবং এসভিএফ ও দেব ভেঞ্চার্স প্রযোজিত 'রঘু ডাকাত', অনীক দত্তর যত কান্ড কলকাতাতেই আর প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী।


যদিও শুরুর দৌড়ে সামান্য এগিয়ে যায় দুটি ছবি। নির্দিষ্ট মুক্তির তারিখ ছিল ২৬ সেপ্টেম্বর, কিন্তু একদিন আগেই, ২৫ সেপ্টেম্বর মুক্তি পায় 'রক্তবীজ-২' এবং 'রঘু ডাকাত'। এখানেই এসে প্রাসঙ্গিক হয়ে ওঠে Sacnilk-এর নাম—একটি ভারতীয় ওয়েবসাইট ও ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম, যেখানে সিনেমা, টেলিভিশন ও বিনোদন জগতের খবর, বক্স অফিস রিপোর্ট ও রেটিং পাওয়া যায় সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা হিসেবে। বলিউড, টলিউড বা দক্ষিণী—সব ক্ষেত্রের আয়ের হিসেব, দর্শকসংখ্যা, রিভিউ, ট্রেন্ডিং আপডেট—সবই তুলে ধরে তারা। কে কত আয় করল, কোন ছবি হিট বা ফ্লপ—এই নির্ভুল পরিসংখ্যানের ওপরই ভরসা রাখেন সিনেমাপ্রেমীরা। শুধু সিনেমা নয়, লাইভ ইভেন্ট কভারেজ, খেলার টিকিটিং ডেটা, বিনোদন জগতের নানা বিশ্লেষণও থাকে তাদের ঝুলিতে। এককথায়, Sacnilk আজ ভারতের বিনোদন জগতের বক্স অফিসের অভিধান। 

তাদের তথ্য বলছে, মুক্তির প্রথম দিনেই বাজিমাত করে ‘রঘু ডাকাত’। নেট কালেকশন ৪৫ লাখ টাকা। অন্যদিকে 'রক্তবীজ-২' তুলেছে প্রায় ১৫ লাখ টাকার নেট কালেকশন। দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর মুক্তি পায় বাকি দুটি ছবি—যত কান্ড কলকাতাতেই এবং 'দেবী চৌধুরানী'। সে দিনেই বক্স অফিসে শুরু হয় জমজমাট প্রতিযোগিতা। 'রঘু ডাকাত' ৪৫ লাখ থেকে লাফিয়ে পৌঁছে যায় ৮২ লাখে (নেট)। 'রক্তবীজ-২' ১৫ লাখ থেকে বেড়ে দাঁড়ায় ৩৯ লাখে (নেট)। আর সেই দিনই দৌড়ে নামে নতুন দুই প্রতিযোগী—অনীক দত্তের যত কান্ড কলকাতাতেই প্রথম দিনে আয় করে ৬ লাখ (নেট), আর প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী প্রায় ৭ লাখ (নেট)।
 

তৃতীয় দিনে, ২৭ সেপ্টেম্বর, ছবির আয়ে আসে টানাপোড়েন। Sacnilk-এর রিপোর্টে দেখা যাচ্ছে, রঘু ডাকাত আয় করেছে মাত্র ৫ লাখ (নেট)। কিন্তু উল্টোদিকে রক্তবীজ-২ আরও চাঙ্গা হয়ে উঠেছে, নেট কালেকশন ৩৪ লাখ। যত কান্ড কলকাতাতেই পেয়েছে ৯ লাখ, আর 'দেবী চৌধুরানী'ও প্রথম দিনের ৭ লাখ থেকে বেড়ে হয়েছে ৯ লাখ।

দেবের ছবি 'ধূমকেতু' একসময় বক্স অফিসের দরজা খুলেছিল ১ কোটি ১১ লক্ষ টাকা দিয়ে। সেই উচ্চতায় পৌঁছতে পারেনি 'রঘু ডাকাত'। প্রথম দিনে ছিল ৪৫ লাখ, দ্বিতীয় দিনে কমে দাঁড়ায় ৩৭, আর তৃতীয় দিনে এসে তা নামল ৫ লাখে। তবে 'রক্তবীজ-২' যেন উল্টো পথ ধরেছে—প্রথম দিন ১৫ লাখ, দ্বিতীয় দিন ২৪ লাখ, তৃতীয় দিনে তা পৌঁছেছে ৩৪ লাখ (নেট)।


এখানে একটা তথ্য জরুরি। সিনেমার ক্ষেত্রে গ্রস কালেকশন (GBOC) মানে টিকিট বিক্রির মোট আয়—যার মধ্যে থাকে কর-শুল্কসহ সব কিছু। আর নেট কালেকশন (NBOC) হলো সেই অঙ্ক, যা কর কেটে প্রযোজক-পরিবেশকের হাতে পৌঁছয়। অর্থাৎ, গ্রস কালেকশন দেখায় ছবিটি কতজন দর্শকের কাছে পৌঁছল, কিন্তু নেট কালেকশনই হলো আসল মুনাফার হিসেব। দু’টির ফারাকই আসলে সরকারের কাছে চলে যাওয়া করের টাকা।


একইসঙ্গে বুক মাই শো-তে প্রথম হাউসফুল-এর খবরও এসেছিল রক্তবীজ-২-এর হাত ধরে। বুকিংয়ের ক্ষেত্রেও ফিলিং ফাস্ট ক্যাটেগরিতে এগিয়ে রয়েছে এই ছবিই। তবে পিছিয়ে নেই রঘু ডাকাতও, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সমানে সমান। কিন্তু শেষমেশ এই প্রতিযোগিতা সংখ্যার বাইরে গিয়ে একটাই সত্যি প্রকাশ করছে—বাঙালির সিনেমাপ্রেম।


'রক্তবীজ' হোক, 'রঘু ডাকাত' হোক বা যত কান্ড কলকাতাতেই—শেষমেশ সবই তো রঙিন পর্দার জাদুর জন্য। পুজোর দিনগুলোতে বাঙালির হাতে থাকে একটাই অস্ত্র—সিনেমার টিকিট। আর সেই টিকিটেই লেখা থাকে উৎসবের আনন্দ, ভালোবাসা আর জয়ের ইতিহাস।


```