Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালির পিছুপিছু বিদায় পোল্যান্ড, ডেনমার্কের! প্লে-অফ ডিঙিয়ে কারা গেল বিশ্বকাপে?

পোল্যান্ডের হয়ে লেওয়ানডস্কি গোল পেলেও বার্সেলোনা স্ট্রাইকারকে বিশ্বকাপে দেখা যাবে না। ৩৮ বছর বয়সে এটাই তাঁর টুর্নামেন্টে নামার শেষ সুযোগ ছিল।

ইতালির পিছুপিছু বিদায় পোল্যান্ড, ডেনমার্কের! প্লে-অফ ডিঙিয়ে কারা গেল বিশ্বকাপে?

তুরস্কের স্বপ্নপূরণ

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 April 2026 13:24

দ্য ওয়াল ব্যুরো: গতরাতে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ কয়েকটি আসন প্লে-অফের মাধ্যমে নির্ধারণ হয়ে গেল। একাধিক হাই-ভোল্টেজ ম্যাচে একাধিল বড় দলের বিদায় ও তথাকথিত ছোট দলের চমকপ্রদ উত্থান তাক লাগাল।

বিদায় নিল পোল্যান্ড ও ডেনমার্ক

বড় খবর ইতালির ছিটকে যাওয়া। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পরপর তিনবার বিশ্বকাপ মিস করতে চলেছে। তাদের হারিয়ে জায়গা পাকা করল বসনিয়া ও হারজেগোভিনা।

একইভাবে স্বপ্নভঙ্গের সাক্ষী পোল্যান্ড ও ডেনমার্ক। সুইডেনের বিরুদ্ধে পোলিশরা (Poland) দ্বিতীয়ার্ধে দারুণ খেলে, বারদুয়েক সমতাও ফেরায়। কিন্তু শেষ মুহূর্তে আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর জিওকেরেস (Viktor Gyokeres) বুক দিয়ে বল রিসিভ করে জোরাল শটে জালে জড়ান। যার সুবাদে লড়াই জিতে নেয় সুইডেন (৩-২)। পোল্যান্ডের হয়ে লেওয়ানডস্কি গোল পেলেও বার্সেলোনা স্ট্রাইকারকে বিশ্বকাপে দেখা যাবে না। ৩৮ বছর বয়সে এটাই তাঁর টুর্নামেন্টে নামার শেষ সুযোগ ছিল।

চেক রিপাবলিকের বিরুদ্ধে ডেনমার্ক (Denmark) হারল পেনাল্টিতে। নির্ধারিত ৯০ মিনিটে ২-২, অতিরিক্ত সময়েও স্কোরলাইন বদলায়নি। শুটআউটে ড্যানিশদের চারটি কিক থেকে তিনটি মিস, যার ফায়দা তুলে চেক রিপাবলিক গেল বিশ্বকাপে, ২০০৬-এর পর প্রথমবার।

পাশাপাশি আরও দুটো দল যোগ্যতা পেল। তাদের অন্যতম তুরস্ক। কসোভোকে ১-০ হারিয়ে বিশ্বকাপে নামতে চলেছে তুর্কিরা। কসোভো প্রথমবার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছিল—সেটা পূরণ হল না।

তবে সবাইকে ছাপিয়ে নজরে ডিআর কঙ্গো। ১৯৭৪ সালে ‘জায়ার’ নামে শেষ বিশ্বকাপ। অবশেষে ৫২ বছর পর গুয়াদালাহারায় জামাইকাকে অতিরিক্ত সময়ে ১-০ হারিয়ে বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন! পাশাপাশি শিরোনামে ইরাকও। তারা ৪৮তম তথা শেষ দেশ। বলিভিয়াকে ২-১ হারিয়ে ১৯৮৬-র পর প্রথমবার বিশ্বকাপের টিকিট পাকা করল।

কোন দল কোন গ্রুপে?

নতুন যোগ্যতা পাওয়া দলগুলো কোথায় খেলবে সেটাও ইতোমধ্যে ঠিক হয়ে গিয়েছে।

বসনিয়া গ্রুপ বি-তে—কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে।
তুরস্ক গ্রুপ ডি-তে— আমেরিকা, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের সঙ্গে।
সুইডেন গ্রুপ এফ-এ—জাপান, নেদারল্যান্ডস ও তিউনিশিয়া।
চেক রিপাবলিক গ্রুপ এ-তে— দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
ডিআর কঙ্গো গ্রুপ কে-তে—পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান।
ইরাক গ্রুপ আই-তে— ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।


```