Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

World Cup 2026: কীভাবে হবে ড্র? কোথায় দেখবেন লাইভ? কখন শুরু? জেনে নিন সব তথ্য

ড্র হওয়ার পর সমস্ত টিমকে নির্দিষ্ট গ্রুপে রাখবে কম্পিউটার—কিন্তু ম্যাচ–অর্ডার ড্র হবে না। পট অনুযায়ী আগে থেকেই গ্রুপ পজিশন নির্ধারিত। 

World Cup 2026: কীভাবে হবে ড্র? কোথায় দেখবেন লাইভ? কখন শুরু? জেনে নিন সব তথ্য

বিশ্বকাপ ট্রফি

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 December 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: ৪৮ দলের প্রথম বিশ্বকাপ। ১২টি গ্রুপ। জটিল সিডিং, কনফেডারেশন রুল, ‘ডেডলক’এর সম্ভাবনাসব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ (FIFA World Cup 2026) ড্র মোটেও সরল নয়। শুক্রবার, ৫ ডিসেম্বর, ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হবে চূড়ান্ত ড্র। ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু অনুষ্ঠান।

ফিফা এবার প্রথমবার ৪৮ দলের জন্য ১২টি গ্রুপ তৈরি করবেপ্রতিটি গ্রুপে চারটি করে দল। টুর্নামেন্টের তিন আয়োজকআগেই নিজেদের গ্রুপে জায়গা পাকা করেছে। [মেক্সিকো (A1), কানাডা (B1), USA (D1)।]

কীভাবে চলবে আয়োজন?

অনুষ্ঠান ৯০ মিনিটের। শুরুতেই থাকবে সাংস্কৃতিক পর্বমঞ্চে গাইবেন আন্দ্রে বোচেল্লি, রবি উইলিয়ামস ও নিকোল শের্জিঙ্গার। সঞ্চালনায় হেইডি ক্লুম, কেভিন হার্ট ও ড্যানি রামিরেজ। বক্তব্য রাখবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্র পরিচালনায় রিও ফার্দিনান্দ।

কীভাবে করা হয়েছে সিডিং?

র‌্যাঙ্কিং অনুযায়ী ৪৮ দলকে চারটি পটে ভাগ করা হয়েছেপ্রতিটি পটে ১২ দল। তবে আয়োজক তিন দেশ পটএ। আর প্লেঅফ জয়ীরা (৬টি পথ) থাকবে পটএ। ইউরোপের প্লেঅফ পথে রয়েছে ইতালি, ডেনমার্ক, পোল্যান্ড, ইউক্রেনের মতো দেশএদের কেউ যোগ দিলে গ্রুপ কঠিন হয়ে উঠতে পারে।

ড্র চলবে কীভাবে?

* প্রথমে বেরোবে পটএর বল।

* আয়োজক দেশগুলির বল আলাদা রঙে চিহ্নিত।

* তারপর পট২, পট৩ ও পটএই ক্রমে দল তুলবেন ফার্দিনান্দ। 

* প্রতিটি গ্রুপে চারটি আলাদা পট থেকে একটি দল যাবে।

কনফেডারেশন রুল

এক গ্রুপে একই কনফেডারেশনের দুই দল রাখা যাবে না। ব্যতিক্রমইউরোপ। উয়েফা–র ১৬ দলকে ১২ গ্রুপে রাখা হচ্ছে, তাই চারটি গ্রুপে থাকবে দুই ইউরোপীয় দল। পট৩ ও পট৪ থেকে দল ওঠার সময় কম্পিউটার নিশ্চিত করবে যেন ‘ডেডলক’ না হয়। অর্থাৎ, এমন পরিস্থিতি না আসে, যেখানে রুল মানলে আর ড্র সম্পূর্ণ করা যাবে না। বিশেষ করে, প্লেঅফের দলগুলির কনফেডারেশনসংক্রান্ত বিধিনিষেধই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

‘বিশেষ সিডিং’

শীর্ষ ৪ দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডবিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল থাকবে আলাদা কোয়াড্রান্টে। শর্ততাদের অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। তাহলে সেমিফাইনালের আগে একে অন্যের মুখোমুখি হবে না। আসলে এই নিয়ম ‘ব্লকবাস্টারনকআউট ম্যাচের সম্ভাবনা বাড়ানোর জন্যই করা।

গ্রুপ পজিশন কীভাবে স্থির হবে?

ড্র হওয়ার পর সমস্ত টিমকে নির্দিষ্ট গ্রুপে রাখবে কম্পিউটারকিন্তু ম্যাচঅর্ডার ড্র হবে না। পট অনুযায়ী আগে থেকেই গ্রুপ পজিশন নির্ধারিত। যেমন, A1 বনাম A2—এভাবেই প্রথম ম্যাচ। কেনেডির ড্রপরবর্তী দিন, ৬ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে সামনে আসবে ম্যাচভেন্যু ও কিকঅফ সময়।

ভারতে কোথায় দেখবেন লাইভ?

* কোনও ভারতীয় টিভি চ্যানেল ড্র দেখাবে না।

* লাইভ স্ট্রিমিং: ফিফা প্লাস (FIFA+) অ্যাপ ও ফিফার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।


```