Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চাই না VAR-এর খবরদারি! প্রযুক্তির নাক গলানোর বিপক্ষে ভোট দিলেন ৭৫ শতাংশ সমর্থক

টেকনোলজি মানেই সমস্যা নয়। কোন প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হচ্ছে… জটিলতা সেখানে।

চাই না VAR-এর খবরদারি! প্রযুক্তির নাক গলানোর বিপক্ষে ভোট দিলেন ৭৫ শতাংশ সমর্থক

VAR ফের আতশকাচের তলায়

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 March 2026 18:08

দ্য ওয়াল ব্যুরো: গোল হলে উল্লাস করবেন, পরের মুহূর্তেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন—ভার (VAR) বাতিল করবে কিনা সেই ভয়ে। প্রিমিয়ার লিগের (Premier League) সমর্থকদের কাছে এটা এখন পরিচিত দৃশ্য। যা অনেকের মনেই বিরক্তির জন্ম দিয়েছে। আর সেই হতাশাই এবার প্রকাশ পেল সংখ্যায়। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (FSA) সর্বশেষ সমীক্ষামতে, ৭৫ শতাংশ সমর্থক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR-বিরোধী। তাঁরা চান না, ফুটবলের স্বাভাবিক ছন্দ নিখুঁত সিদ্ধান্তের অছিলায় ভ্রষ্ট হোক!

কী বলছে সমীক্ষা?

প্রিমিয়ার লিগের সমস্ত ক্লাব মিলিয়ে প্রায় ৮ হাজার সমর্থক এই সমীক্ষায় অংশ নেন। তার মধ্যে অর্ধেকেরও বেশি দর্শক সিজনের অন্তত ১৫টি ম্যাচ স্টেডিয়ামে গিয়ে দেখেন। অর্থাৎ, এঁরা খেয়ালি অনুরাগী নন, গ্যালারির নিয়মিত মুখ। তাঁদের ৯০ শতাংশের দাবি, VAR আসার পর মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা খারাপ হয়েছে। ৯১ শতাংশের অভিযোগ, প্রযুক্তির নাক গলানোর জেরে গোলের পর উদযাপনের স্বতঃস্ফূর্ততা উধাও। টেলিভিশনে খেলা দেখার ক্ষেত্রেও মত ভালো নয়—এটা ৯৪ শতাংশের মত। জানাচ্ছেন, VAR টিভিতে ফুটবল দেখাকে কম উপভোগ্য করে তুলেছে। ৭২ শতাংশ কোনওভাবেই মনে করেন না, যে VAR রেফারিংকে আরও নিখুঁত করেছে। আবার ৭৪ শতাংশ অকপটে মেনে নিয়েছেন, VAR-এর সিদ্ধান্তের যুক্তি তাঁরা একেবারেই বোঝেন না।

এই ফলাফল হাতে আসার পর এফএসএর প্রিমিয়ার লিগ নেটওয়ার্ক ম্যানেজার টমাস কনক্যানন (Thomas Concannon) বিবিসি স্পোর্টকে বলেন, ‘ফলাফল স্পষ্ট—বেশিরভাগ সমর্থক VAR সরিয়ে দিতে চান। সময় লাগছে, কিছুই নির্ভুল নয়, খেলা থেকে স্বতঃস্ফূর্ততা চলে গিয়েছে। ফুটবলের যা কিছু বিশেষ মুহূর্ত, সেটা আর আগের মতো নেই!’

প্রিমিয়ার লিগ কী বলছে?

লিগ কর্তৃপক্ষের গলায় অবশ্য ভিন্ন সুর। দাবি, তাদের নিজস্ব গবেষণায় সমর্থকরা VAR রাখার পক্ষে—তবে ব্যবহার পদ্ধতির উন্নতি প্রয়োজন। লিগ এও বলছে, VAR চালু হওয়ার পর রেফারিং সিদ্ধান্তের নির্ভুলতার হার ৯৬ থেকে ৯৭ শতাংশ। গত দুই মরসুমে VAR-এর জেরে বিলম্ব ২৫ শতাংশ কমেছে। প্রতি মরসুমে প্রায় ১০০টি ভুল সিদ্ধান্ত সংশোধন করা সম্ভব হচ্ছে।

VAR কি সত্যিই উঠে যাবে?

বাস্তবে VAR সরানোর সম্ভাবনা এখন কম। ২০২৪ সালে ২০ দলের মধ্যে ১৯টিই একে রাখার পক্ষে ভোট দিয়েছিল। শুধু উলভস বিরোধিতা করে। VAR বাতিল করতে হলে ২০-র মধ্যে অন্তত ১৪টি ক্লাবের ভোট লাগবে! যদিও এফএসএ এই সমীক্ষার ফলাফলকে গুরুত্ব দেওয়ার পক্ষপাতী। কনক্যাননের সাফ মন্তব্য, ‘সমর্থকরা ফুটবলের প্রাণ—এটা বারবার বলা হয়। তাহলে তাদের কথা কেন শোনা হচ্ছে না?’

এতকিছুর পরেও একটা বিষয়ে অবশ্য সমর্থকরা প্রযুক্তির পক্ষে। গোললাইন টেকনোলজিকে (Goal-line technology) সমর্থন জানিয়েছেন ৯৩ শতাংশ। টেকনোলজি মানেই সমস্যা নয়। কোন প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হচ্ছে… জটিলতা সেখানে।


```