ফেব্রুয়ারির মাঝামাঝি প্লে-অফ, মার্চে শেষ ষোলো, এপ্রিলে কোয়ার্টার ও সেমিফাইনাল, আর ফাইনাল ৩০ মে, বুদাপেস্টের পুশকাস অ্যারেনায়।
.jpeg.webp)
ছবি: গুগল
শেষ আপডেট: 29 January 2026 10:33
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ পর্বের শেষ দিনে একসঙ্গে ১৮টি ম্যাচ, একগুচ্ছ নাটকীয় ফলাফল, আর শেষ পর্যন্ত বদলে যাওয়া লিগ টেবিলের ছবিটাই বলে দিচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে (UCL) নক আউটে জয়ের অঙ্ক কষা কতটা কঠিন হতে চলেছে। শীর্ষ আটে জায়গা পেয়ে সরাসরি শেষ ষোলোয় ঢুকেছে কিছু দল, বাকিদের যেতে হবে প্লে-অফের কঠিন রাস্তা ধরে। কারা কার মুখোমুখি হতে পারে, কোন পথে এগতে পৌঁছনো যাবে ফাইনাল—সবটাই মোটামুটি পরিষ্কার। এখন শুধু ড্রয়ের অপেক্ষা।
সরাসরি শেষ ষোলোয় কারা, কারা গেল প্লে-অফে?
শেষ দিনে সবচেয়ে বড় চমক—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মাঁ (Paris Saint-Germain) আর ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (Real Madrid)—দু’দলই ছিটকে গেল শীর্ষ আটের বাইরে। পিএসজি ড্র করল নিউক্যাসল ইউনাইটেডের (Newcastle United) সঙ্গে, আর রিয়াল ৪–২ ব্যবধানে হারল বেনফিকার (Benfica) কাছে। ফলে দু’দলকেই এখন খেলতে হবে প্লে-অফ।
অন্যদিকে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আর্সেনাল (Arsenal), বায়ার্ন মিউনিখ (Bayern Munich), লিভারপুল (Liverpool), টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur), বার্সেলোনা (Barcelona), চেলসি (Chelsea), স্পোর্টিং লিসবন (Sporting CP) এবং ম্যানচেস্টার সিটি (Manchester City)। লক্ষণীয়, এই আটের মধ্যে পাঁচটিই প্রিমিয়ার লিগের ক্লাব। নিয়ম অনুযায়ী, লিগ টেবিলে পাশাপাশি থাকা দলগুলো (১–২, ৩–৪ ইত্যাদি) ড্র-তে আলাদা দিকে থাকবে। এখনই নির্দিষ্ট ম্যাচআপ জানা যাচ্ছে না, তবে সম্ভাবনার অঙ্ক এরম:
আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ—এদের প্রতিপক্ষ হতে পারে বায়ার লেভারকুজেন (Bayer Leverkusen), বরুশিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund), আটালান্টা (Atalanta) বা অলিম্পিয়াকোসের (Olympiacos) যে মধ্যে যে কেউ।
লিভারপুল ও টটেনহ্যাম—সম্ভাব্য প্রতিপক্ষ জুভেন্তাস (Juventus), আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid), ক্লাব ব্রুজ (Club Brugge) অথবা গালাতাসারাই (Galatasaray)।
চেলসি ও বার্সেলোনা—সামনে আসতে পারে নিউক্যাসল, পিএসজি, মোনাকো (AS Monaco) কিংবা কারাবাগ (Qarabag FK)।
ম্যানচেস্টার সিটি ও স্পোর্টিং—এদের সম্ভাব্য প্রতিপক্ষ তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান (Inter Milan), বেনফিকা, অথবা বোডো/গ্লিম্ট (Bodo/Glimt)।
অর্থাৎ, শেষ ষোলো থেকেই ‘হেভিওয়েট বনাম হেভিওয়েট’ লড়াইয়ের সম্ভাবনা প্রবল।
প্লে-অফ থেকে ফাইনাল—পুরো রাস্তার ম্যাপ
প্লে-অফে খেলবে ১৬টি দল। ৯–১০ নম্বরে থাকা ক্লাবের সামনে ২৩–২৪ নম্বরে থাকা টিম—এই নিয়মেই ব্র্যাকেট সাজানো। ফেব্রুয়ারির মাঝামাঝি প্লে-অফ, মার্চে শেষ ষোলো, এপ্রিলে কোয়ার্টার ও সেমিফাইনাল, আর ফাইনাল ৩০ মে, বুদাপেস্টের পুশকাস অ্যারেনায়।
প্লে-অফের চারটি সম্ভাব্য বড় লড়াই
মোনাকো/কারাবাগ বনাম পিএসজি/নিউক্যাসল
ক্লাব ব্রুজ/গালাতাসারাই বনাম জুভেন্তাস/আতলেতিকো মাদ্রিদ
বোডো/গ্লিম্ট/বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ/ইন্টার মিলান
ডর্টমুন্ড/অলিম্পিয়াকোস বনাম আটালান্টা/লেভারকুজেন
এই চার পথের বিজয়ীরাই শেষ ষোলোয় গিয়ে শীর্ষ আটের দলগুলোর মুখোমুখি হবে। এরপর কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য ‘সুপার ক্ল্যাশ’—সিটি বনাম আর্সেনাল/বায়ার্ন কিংবা লিভারপুল বনাম বার্সেলোনা/চেলসি।