Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কারোর বাড়িতে মোহনবাগানের পতাকা উড়ত, কারোর বাড়িতে ইস্টবেঙ্গলের! স্মৃতিতে সুব্রত দত্ত

ম্যাচের আগের দিন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, শনিবাসরীয় কলকাতা ডার্বিতে কোন দলকে সাপোর্ট করবেন।

কারোর বাড়িতে মোহনবাগানের পতাকা উড়ত, কারোর বাড়িতে ইস্টবেঙ্গলের! স্মৃতিতে সুব্রত দত্ত

কলকাতা ডার্বি নিয়ে মন্তব্য করলেন সুব্রত দত্ত

শেষ আপডেট: 10 January 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো : হাতে বাকি নেই আর ২৪ ঘণ্টা সময়ও। শনিবার (১০ ডিসেম্বর) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই ম্যাচ শুরু হবে। ইতিমধ্যেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে। এবার সেই আঁচই আরও খানিকটা গনগনে করে দিলেন অভিনেতা সুব্রত দত্ত।

ম্যাচের আগের দিন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, শনিবাসরীয় কলকাতা ডার্বিতে কোন দলকে সাপোর্ট করবেন। জবাব দিতে এক সেকেন্ডও দেরি করলেন না সুব্রত দত্ত। বললেন, 'আমি বরাবরই মোহনবাগান।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি বাঁকুড়ার ছেলে। ছোটবেলায় ডার্বি নিয়ে আমরা যথেষ্ট মাতামাতি করতাম। যা হয় আর কী! সুব্রত ভট্টাচার্য্য়ের খেলা আজও মনে গেঁথে আছে। কোনও বন্ধুর বাড়িতে মোহনবাগানের পতাকা উড়ত, কারোর বাড়িতে আবার ইস্টবেঙ্গলের। সব মিলিয়েই খুব মজা হত। আজও সুযোগ পেলে সেইসব দিনে ফিরে যেতে চাই।'

শক্তির বিচারে শনিবারের ম্য়াচে মোহনবাগান হয়ত কিছুটা এগিয়ে রয়েছে। কিন্তু, আবেগের বিচারে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্য়াচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।


```