Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুরু হয়ে গেল ডুরান্ড কাপের কাউন্টডাউন, কবে নামছে দুই প্রধান?

ডুরান্ডের শেষ তিন সংস্করণে একই গ্রুপে ছিল কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এবার গ্রুপ পর্বে দেখা হবে না কলকাতার দুই বড় ক্লাবের।

শুরু হয়ে গেল ডুরান্ড কাপের কাউন্টডাউন, কবে নামছে দুই প্রধান?

ডুরান্ড কাপ ২০২৫

শেষ আপডেট: 5 July 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025) এশিয়ার সর্বপ্রাচীন এই টুর্নামেন্টের আয়োজক ইন্ডিয়ান আর্মি। প্রথা অনুযায়ী শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছে ডুরান্ড ট্রফির ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরেই এই অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেনখেলাধুলা শৃঙ্খলা, দৃঢ়তা এবং দলগত মনোভাবকে উৎসাহিত করে। খেলাধুলা মানুষ, অঞ্চল এবং দেশকে সংযুক্ত করার অনন্য শক্তি রাখে। ভারতে ক্রীড়া জাতীয় সংহতির একটি শক্তিশালী হাতিয়ার। অলিম্পিক্স বা যেকোনও আন্তর্জাতিক অনুষ্ঠানে যখন তেরঙা ওড়ে তখন সকল নাগরিক রোমাঞ্চিত হন।

দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে বলেনফুটবল লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটি কেবল একটি খেলা নয়, এটি একটি আবেগ। ফুটবল কৌশল, ধৈর্য এবং একটি সাধারণ লক্ষ্যের দিকে একসঙ্গে কাজ করার উপর নির্ভর করে। ডুরান্ড কাপের মতো ইভেন্টগুলি কেবল খেলার চেতনাকে উৎসাহিত করে না বরং পরবর্তী প্রজন্মের ফুটবল খেলোয়াড়দের বিকাশে সহায়তা করে, তাদের বেড়ে ওঠার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। পাশাপাশি তিনি ডুরান্ড কাপের চেতনাকে জীবন্ত রাখার এবং প্রচারে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

আগেই ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল মোট ৬টি ভেন্যুতে হবে এবারের ডুরান্ড কাপ। ডুরান্ডের শেষ তিন সংস্করণে এক গ্রুপে ছিল কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এবার গ্রুপ পর্বে দেখা হবে না কলকাতার দুই বড় ক্লাবের। কলকাতার তিন প্রধানের পাশাপাশি এবার ডুরান্ডে খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকেও

জানা গিয়েছে, প্রতিযোগিতার খসড়া সূচি তৈরি হয়ে গিয়েছে। অংশগ্রহণকারী ২৪টি দলকে ভাগ করা হয়েছে টি গ্রুপে। এবারের ডুরান্ড কাপ শুরু হবে ২৩ জুলাই। প্রথম ম্যাচেই যুবভারতী বিবেকানন্দ স্টেডিয়ামে নামবে লাল-হলুদ ব্রিগেড। তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ও নামধারী এফসি। 

এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, মোহনবাগানমহামেডান ও ডায়মন্ড হারবার রয়েছে একই গ্রুপে। মোহনবাগান নিজেদের প্রথম ম্যাচে নামবে ৩১ জুলাইমহামেডানের বিরুদ্ধে।

এবারের ডুরান্ড কাপে সেনাবাহিনীর তিনটি টিম ছাড়াও বিদেশি দল হিসাবে থাকতে পারে ইন্দোনেশিয়ার আর্মি। এছাড়া আইএসএলের টি টিমকে খসড়া সূচিতে রাখা হয়েছে।


```