Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নায়কের নীরব প্রত্যাবর্তন! চুপিচুপি বার্সেলোনা ঘুরে গেলেন মেসি, ভক্তেরা আবেগে আকুল

গত সপ্তাহেই ন্যাশভিলের বিরুদ্ধে ৪-০ জয়ে দু’টি গোল আর দু’টি অ্যাসিস্ট করেছেন। তাঁর খেলায় মুগ্ধ আমেরিকার সমর্থকরা, আর বার্সা-ভক্তরা আবারও অপেক্ষা করছেন, যদি কোনওদিন তাঁদের প্রিয় ‘দশ নম্বর’ মহাতারকা ফের ফিরে আসেন!

নায়কের নীরব প্রত্যাবর্তন! চুপিচুপি বার্সেলোনা ঘুরে গেলেন মেসি, ভক্তেরা আবেগে আকুল

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 November 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: যে মাঠে একদা দাপিয়ে বেরিয়েছেন, বাড়িয়েছেন ক্রস, বল রিসিভ করেছেন পালকের ছন্দে, অবিশ্বাস্য ঔদ্ধত্যে মার্কারের লক্ষণরেখা ভেঙে তছনছ করে বল জড়িয়েছেন জালে, সেই ময়দান, ছেড়ে আসা ‘দ্বিতীয় গেহ’ ক্যাম্প ন্যু ঘুরে গেলেন মেসি! নীরবে, অজান্তে৷ কেউ ঘুণাক্ষরে টেরটুকু পাননি। কিন্তু ইনস্টাগ্রামে ফাঁকা মাঠের সেন্টারে দাঁড়িয়ে ছবি পোস্ট করামাত্র আছড়ে পড়েছে বিস্ময়, হতাশা, ভালোবাসা আর একরাশ নস্টালজিয়া!

বার্সেলোনার ‘ঘর’ ছাড়ার পর এই প্রথম ক্যাম্প ন্যু-তে পা রাখলেন লিওনেল মেসি (Lionel Messi)। রাতের অন্ধকারে, যখন গোটা মাঠ সংস্কারের জন্য বন্ধ, ঠিক তখনই এক মুহূর্তের জন্য ফিরে গেলেন ছেড়ে আসা স্মৃতিতে। কোথাও কোনও সাংবাদিক, ক্যামেরা বা অনুরাগী নেই—শুধু মেসি। আর সেই মাঠ। যেখানে তিনি গড়েছিলেন নিজস্ব সাম্রাজ্য।

ইনস্টাগ্রামে পোস্টে লেখা, ‘গতরাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যাকে আমি এখনও ভীষণ মিস করি। এমন এক জায়গা, যেখানে আমি হাজারবার সবচেয়ে সুখী মানুষটা হয়ে উঠেছিলাম। আশা করি, একদিন আবার ফিরব—শুধু বিদায় জানাতে নয়, বরং অন্যভাবে এই পরিবারের অংশ হতে।’

২০২১ সালের অগস্টে বার্সেলোনা ছাড়ার পর এটাই তাঁর প্রথম সফর। ক্লাবের আর্থিক সঙ্কটের কারণে সেই সময় চুক্তি নবীকরণ সম্ভব হয়নি, বাধ্য হয়ে পিএসজিতে (PSG) যোগ দেন তিনি। শেষ হয় দু’দশকের অধ্যায়। যেখানে তিনি ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৬৭২), দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনাকে এনে দিয়েছেন প্রায় সমস্ত বড় ট্রফি।

৩৮-এ পা দেওয়া মেসি খেলছেন ইন্টার মায়ামিতে (Inter Miami)। গত সপ্তাহেই ন্যাশভিলের বিরুদ্ধে ৪-০ জয়ে দু’টি গোল আর দু’টি অ্যাসিস্ট করেছেন। তাঁর খেলায় মুগ্ধ আমেরিকার সমর্থকরা, আর বার্সা-ভক্তরা আবারও অপেক্ষা করছেন, যদি কোনওদিন তাঁদের প্রিয় ‘দশ নম্বর’ মহাতারকা ফের ফিরে আসেন!

বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা (Joan Laporta) সম্প্রতি জানিয়েছেন, নবনির্মিত ক্যাম্প ন্যু সামনের বছর খোলার সময় মেসির সম্মানে বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা। তাঁর ভাষায়, ‘যদি নতুন স্টেডিয়াম উদ্বোধনের দিন ভর্তি গ্যালারিতে লিওকে শ্রদ্ধা জানানো যায়, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না।’


```