Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

La Liga: ৭৪ গজের বিস্ময় গোল গুলেরের! এলচেকে গুঁড়িয়ে বার্সার পিছু ধাওয়া জারি রাখল রিয়াল

ফিফার পুশকাস পুরস্কার দেওয়া হয় বছরের সেরা গোলের জন্য। গুলেরের এই গোল এখনই সেই খেতাবের শক্তিশালী দাবিদার।

La Liga: ৭৪ গজের বিস্ময় গোল গুলেরের! এলচেকে গুঁড়িয়ে বার্সার পিছু ধাওয়া জারি রাখল রিয়াল

নায়ক গুলের

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 March 2026 10:05

দ্য ওয়াল ব্যুরো: ৮৯তম মিনিট। ম্যাচ তখন কার্যত শেষ। হঠাৎ সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে উত্তেজনার ঢেউ। সৌজন্যে আর্দা গুলের! মাঝমাঠে বল পেলেন তরুণ তুর্কি মিডফিল্ডার (Arda Guler)। চোখ গেল সামনে—এলচের গোলকিপার দিতুরো অনেকটা এগিয়ে এসেছেন। এক মুহূর্তও দেরি না করে প্রায় ৬৮ মিটার—মানে ৭৪ গজ—দূর থেকে দুরন্ত, ভাসমান লং কিকে বল পাঠিয়ে দিলেন গোলে। দিতুরো ছুটলেন, লাফালেন, কিন্তু ততক্ষণে বল জালে। বার্নাবেউ ফেটে পড়ল অপ্রত্যাশিত উল্লাসে!

লা লিগার ইতিহাসে এত দূর থেকে গোল আগে মাত্র একবারই হয়েছে—২০০৪ সালে৷ সেভিয়ার বিরুদ্ধে নুমানসিয়ার আন্তোনিও হোসের দুরপাল্লার স্মরণীয় গোল। গুলের এবার সেই নজির স্পর্শ করলেন। গতরাতই প্রথম নয়। এই মরসুমে ওসাসুনার বিরুদ্ধেও একই রকম চেষ্টা চালান। সে যাত্রা বল লেগেছিল পোস্টে৷ গতকাল আর ভুল হয়নি।

শুরু থেকেই রিয়ালের দাপট

গুলেরের গোলটা রাতের সেরা মুহূর্ত হলেও রিয়াল মাদ্রিদ (Real Madrid) ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল। ৩৯তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের (Federico Valverde) ফ্রি কিকের রিবাউন্ড থেকে গোল করলেন আন্তোনিও রুডিগার। বিরতির ঠিক আগে ভালভার্দে নিজেই করলেন দ্বিতীয় গোল—পেনাল্টি এরিয়ার বাইরে থেকে নিখুঁত কার্লে উপরের কোণে। দ্বিতীয়ার্ধে কোচ আলভারো আরবেলোয়া তরুণদের সুযোগ দিলেন। কিশোর উইঙ্গার দানিয়েল ইয়ানেজের ক্রস থেকে হেডে ব্যবধান বাড়ালেন ডিন হুইসেন—৩-০।

বদলি ম্যানুয়েল আঞ্জেলের আত্মঘাতী গোলে এলচে আবছা সুযোগ পেয়েছিল৷ কিন্তু ততক্ষণে লড়াই কার্যত শেষ, হাতে সময় নেই৷ উপরন্তু গুলেরের বিস্ময় শটে ব্যবধান ফের তিনে ফিরল। ম্যাচ শেষ হল ৪-১ স্কোরলাইনে৷

পুশকাস পুরস্কারের দাবিদার?

এই জয়ে রিয়ালের পয়েন্ট এখন ৬৬। শীর্ষে বার্সেলোনা, এক পয়েন্ট এগিয়ে। রোববার বার্সা সেভিয়ার বিরুদ্ধে জিতলে ব্যবধান বাড়বে। তবে রিয়ালও হাল ছাড়ছে না। শিরোপার লড়াই আপাতত জমজমাট।

উল্লেখ্য, ফিফার পুশকাস পুরস্কার দেওয়া হয় বছরের সেরা গোলের জন্য। গুলেরের এই গোল এখনই সেই খেতাবের শক্তিশালী দাবিদার। মরসুম শেষ হতে সময় লাগবে। কিন্তু গুলেরের কিক সিজন ফুরলেও অনুরাগীদের মনে থাকবে নিশ্চিত৷


```