Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের পেনাল্টি মিসের খেসারত দিল রিয়াল, সৌদির ক্লাবের সঙ্গে ড্র করেই মাঠ ছাড়ল জাভির ছাত্ররা

২০২৫ মরশুম মানেই রিয়ালের কাছে একরাশ ব্যর্থতা। এবার তারা ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেল সৌদির ক্লাবের কাছে।

ফের পেনাল্টি মিসের খেসারত দিল রিয়াল, সৌদির ক্লাবের সঙ্গে ড্র করেই মাঠ ছাড়ল জাভির ছাত্ররা

রিয়াল মাদ্রিদ বনাম আল হিলাল

শেষ আপডেট: 19 June 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: মরশুমটা যেন কিছুতেই ভাল যাচ্ছে না স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের। গোটা মরশুম জুড়ে রিয়ালরে কোচ ছিলেন কার্লো আনসেলত্তি। তিনি এখন ব্রাজিলের জাতীয় দলের কোচ হয়েছেন। তাঁর জুতোয় পা গলিয়েছেন রিয়ালেরই প্রাক্তনী জাভি আলোনসো। নতুন কোচের অধীনেও ছন্নছাড়া স্পেনের সব থেকে সফল ক্লাব। ফের আটকে গেল তারা। এবার রিয়াল ১-১ গোলে ড্র করল সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে (Real Madrid vs Al Hilal)।  

রিয়াল শুধু ইউরোপের নয়বিশ্বের অন্যতম সফল ক্লাব। পাঁচবার তারা চ্যাম্পিয়ন হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025)। যা বিশ্বের অন্য কোনও ক্লাব পারেনি। তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেতাব জিতেছে ১৫ বার। এটাও অন্য কোনও ইউরোপের ক্লাব পারেনি। পাশাপাশি রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড সংখ্যক ৩৬ বার। যার ধারে কাছে নেই স্পেনের অন্য কোনও ক্লাব।

কিন্তু ২০২৫ মরশুম মানেই রিয়ালের কাছে একরাশ ব্যর্থতা। এবার তারা ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেল সৌদির ক্লাবের কাছে।

এবার আর ৭ দলের নয়, ক্লাব বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ৩২ দল নিয়ে। আর সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আটকে গেল রিয়াল। তবে এই ম্যাচে রিয়াল অবশ্য পায়নি তাদের সেরা তারকা কিলিয়ান এমবাপেকে। জ্বরের জন্য হোটেলে বসেই দলের পয়েন্ট খোয়ানো দেখলেন তিনি।  

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বুধবার রাতে সৌদি আরবের সফলতম ক্লাব আল হিলালের বিরুদ্ধে নেমেছিল রিয়াল। দুই দলই এই ম্যাচে নেমেছিল নতুন কোচের অধীনে। রিয়ালের কোচ হিসাবে জাবি আলোনসো ও আল হিলালের কোচ হিসাবে সিমোন ইনজাগির অভিষেক ম্যাচ ছিল এটি। 

তবে কোচ বদলালেও একটা জায়গায় রিয়ালের ভাগ্য বদলায়নি, আর সেটা হল পেনাল্টি। যা এবারের মরশুমে বারবার ভুগিয়েছে রিয়ালকে।

রিয়ালকে ৩৪ মিনিটে এগিয়ে দিয়েছিলেন তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। তবে তারা এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল হিলালকে ম্যাচে ফেরান পর্তুগিজ তারকা রুবেন নেভেস। ম্যাচের সংযুক্ত সময়ে (৯০+পেনাল্টি পেয়েছিল রিয়ালও। কিন্তু ফেদেরিকো ভালভের্দের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আল হিলালের মরোক্কান গোলকিপার ইয়াসিন বুনু। ফলে ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি ক্লাবটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোস।

২০২৪–২৫ মরশুমে এ নিয়ে ১৯ পেনাল্টির মধ্যে ৭টিতে গোল করতে ব্যর্থ হল স্প্যানিশ জায়েন্টরা। এর মধ্যে লা লিগায় রয়েছে ৪টি, চ্যাম্পিয়নস লিগে ২টি ও গত রাতে ক্লাব বিশ্বকাপে ১টি। দলটির হয়ে চলতি মরশুমে স্পটকিক নিয়েছেন ৪ জন। কার্লো আনসেলত্তির সময়ে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহাম আর জাবি আলোনসো অধ্যায়ের শুরুতে ফেদেরিকো ভালভের্দে।

এই মরশুমে এমবাপেই সর্বোচ্চ ১০টি পেনাল্টি কিক নিয়েছেন এর মধ্যে সাতটিতে সফল ও তিনটিতে ব্যর্থ হয়েছেন ফরাসি তারকা। টানা দুই ম্যাচে পেনাল্টি মিসের অভিজ্ঞতাও হয়েছে এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের। এই ম্যাচ দুটি ছিল চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে এবং লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।


```