Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইস্টবেঙ্গলের অবস্থা পিছিয়ে পড়া ঘোড়ার মতো, ডার্বির আগে দাবি রহিম নবির

দ্য ওয়াল-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, ইস্টবেঙ্গলের অবস্থা আপাতত পিছিয়ে পড়া ঘোড়ার মতো।

ইস্টবেঙ্গলের অবস্থা পিছিয়ে পড়া ঘোড়ার মতো, ডার্বির আগে দাবি রহিম নবির

কলকাতা ডার্বি নিয়ে মন্তব্য করলেন রহিম নবি

শেষ আপডেট: 10 January 2025 16:40

কৌশিক বিশ্বাস

কলকাতা ডার্বির আঁচ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। শনিবাসরীয় (১১ জানুয়ারি) ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি আরও একবার মুখোমুখি খেলতে নামছে। তবে চলতি ইন্ডিয়ান সুপার লিগে লাল-হলুদ ব্রিগেড একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেনি। যদিও ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একেবারেই খাটো করে দেখতে নারাজ রহিম নবি।

দ্য ওয়াল-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, ইস্টবেঙ্গলের অবস্থা আপাতত পিছিয়ে পড়া ঘোড়ার মতো। যে কোনও সময়ই তারা প্রতিপক্ষকে টেক্কা দিতে পারে। লাল-হলুদের এই প্রাক্তন ফুটবলারের কথায়, 'মোহনবাগান অবশ্যই ভাল দল। এই দলে একাধিক ভাল ফুটবলার রয়েছে। কিন্তু, ডার্বি ম্যাচে হালকাভাবে প্রতিপক্ষকে নিলে মোহনবাগানকে অবশ্যই পস্তাতে হবে। এই ম্যাচে দুটো দলের কাছেই জয়ের ফিফটি-ফিফটি সম্ভাবনা রয়েছে।'

প্রসঙ্গত, ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে শুরুটা যারপরনাই খারাপ করেছিল ইস্টবেঙ্গল এফসি। প্রথম ৬ ম্যাচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছিল। পাশাপাশি দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। দলের ফিটনেস নিয়েও দেখা গিয়েছিল একাধিক সমস্যা। তবে অস্কার ব্রুজোঁ দায়িত্ব গ্রহণ করার পর থেকে অনেকটাই হাল ফিরেছে ইস্টবেঙ্গলের। বেশ কয়েকটা ম্যাচে তারা জয়লাভ করেছে। যদিও গত ম্যাচে তারা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হেরে আপাতত পয়েন্টস টেবিলে ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।

গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্যাচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা সম্ভব হয়নি। সেকারণে কলকাতার সমর্থকরা যে এই ডার্বি ম্যাচের উত্তেজনা মিস করবেন, তাও জানিয়ে দিলেন নবি। বললেন, 'এটা আমার খুবই খারাপ লেগেছে। কলকাতা ডার্বি হচ্ছে বাঙালির কাছে একটা আবেগ। কিন্তু, কলকাতার বাইরে যদি ডার্বি ম্যাচের আয়োজন করা হয়, সেই আবেগটাই আর থাকে না। এই সিদ্ধান্ত সঠিক না ভুল, সেই মন্তব্য আমি করব না। তবে এটা সত্যিই হতাশাজনক।'


```