Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খালিদ জামিলকেই সেরা কোচ বলে মনে করেন প্রণয় হালদার

খালিদ স্যারের কোচিংয়ের নিজস্ব একটি স্টাইল রয়েছে। তবে তার চেয়েও বড় কথা হল, তিনি ড্রেসিংরুমে দলের সবার সঙ্গে খুব ভাল ভাবে মিশে যান। স্যারের সবচেয়ে বড় গুণ হল তিনি কখনও পক্ষপাতিত্ব করেন না।

খালিদ জামিলকেই সেরা কোচ বলে মনে করেন প্রণয় হালদার

খালিদ জামিল

শেষ আপডেট: 24 May 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে (ISL) বিদেশি কোচদের (Foreign Coach) ভিড়ে একমাত্র ব্যতিক্রম খালিদ জামিল (Khalid Jamil) । জামশেদপুর এফসির (Jamshedpur FC) হেড কোচ (Head Coach) জামিলকে অন্যতম সেরা বলে মনে করছেন ইস্পাত নগরীর ক্লাবেরই ফুটবলার প্রণয় হালদার (Pranay Haldar)। বাংলার এই অভিজ্ঞ মিডফিল্ডার গত মরশুমে জামশেদপুরের মাঝমাঠের অন্যতম স্তম্ভ ছিলেন। 

প্রণয় জানিয়েছেন, যাঁদের প্রশিক্ষণে তিনি খেলেছেন, তাঁদের মধ্যে খালিদ অন্যতম সেরা কোচ। পাশাপাশি খালিদের অনন্য কোচিং শৈলীরও প্রশংসা করেছেন প্রণয়।

গত আইএসএলে প্লে অফে উঠেছিল জামশেদপুর। সেই সঙ্গে উঠেছিল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে। প্রণয় গত আইএসএলে ১০টি ম্যাচে খেলেন। শুরুর দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি চোটের জন্য। প্লে অফের তিনটি ম্যাচেই শুরু থেকে খেলেন, যার মধ্যে দু’টি ম্যাচে দল জয় পায়। এর মধ্যে একটি ছিল শিল্ড ও কাপজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগ। তবে জামশেদপুরের অভিযান সেমিফাইনালেই থেমে যায়।

জামশেদপুরের প্রধান কোচের সম্পর্কে প্রণয় বলেন, ‍“খালিদ স্যারের কোচিংয়ের নিজস্ব একটি স্টাইল রয়েছে। তবে তার চেয়েও বড় কথা হল, তিনি ড্রেসিংরুমে দলের সবার সঙ্গে খুব ভাল ভাবে মিশে যান। আমার সঙ্গেও তাঁর সম্পর্ক দারুণ। স্যারের সবচেয়ে বড় গুণ হল তিনি কখনও পক্ষপাতিত্ব করেন না।

গত মাসে টানা দ্বিতীয়বারের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে বর্ষসেরা কোচের খেতাব অর্জন করেছেন খালিদ জামিল। তাঁর প্রশিক্ষণে লিগে পঞ্চম স্থান অর্জন করে জামশেদপুর।

প্রণয় আরও বলেন, ‍“জামিল স্যার একজন আদর্শ নেতা। বর্ষসেরা কোচের পুরস্কারে তিনি তাঁর প্রাপ্য সম্মান পেয়েছেন। আমার ফুটবল কেরিয়ারে তাঁর ভূমিকা অসাধারণ। সঞ্জয় সেন স্যারের পাশাপাশি তিনিই আমার দেখা সেরা কোচ।

কোনও ট্রফি ছাড়াই মরশুম শেষ করলেও জামশেদপুরের কাছে এটি ছিল এক স্মরণীয় মরসুম। প্রণয় জানিয়েছেন, তিনি আগামী মরসুমে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন। বলেন, “হার-জিত খেলাধুলোরই অঙ্গ। কিন্তু সুপার কাপের ফাইনালের পর যে ভাবে কোচ আমাদের অনুপ্রাণিত করেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। আগামী মরশুমের লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা


```