Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পরা যাবে না মেসির জার্সি, 'তালিবানি ফতোয়া' জারি প্যারাগুয়েতে

প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ফতোয়া জারি করা হয়েছে যে আর্জেন্টিনা ফরোয়ার্ডের ১০ নম্বর জার্সি পরে স্টেডিয়ামে আসা যাবে না।

পরা যাবে না মেসির জার্সি, 'তালিবানি ফতোয়া' জারি প্যারাগুয়েতে

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি

শেষ আপডেট: 12 November 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: ক্লাব ফুটবলে আপাতত বিরতি ঘোষণা করা হয়েছে। শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবল। নভেম্বর মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী দুটো ম্য়াচ খেলতে নামবে আর্জেন্টিনা ফুটবল দল। এরমধ্যে প্রথম ম্য়াচটা আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের খেলতে হবে। তবে এই ম্যাচের আগে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন এক 'তালিবানি ফতোয়া' জারি করেছে।

প্রসঙ্গত, প্যারাগুয়ের এস্তাদিও ডিফেন্সোরেস দেল চাকোয় এই ম্যাচের আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে ভোর পাঁচটা থেকে খেলতে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, হোম স্ট্যান্ডে যেন মেসি কিংবা আর্জেন্টিনার কোনও জার্সি দেখতে না পাওয়া যায়।

গোটা বিশ্বজুড়েই লিওনেল মেসির যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে। সেই তালিকা থেকে বাদ নেই প্যারাগুয়ের নামও। ফলে এটা খুবই স্বাভাবিক যে মেসিকে সমর্থন করতে প্যারাগুয়ে ফ্যানেরাও মাঠে আসবেন। কিন্তু, প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ফতোয়া জারি করা হয়েছে যে আর্জেন্টিনা ফরোয়ার্ডের ১০ নম্বর জার্সি পরে স্টেডিয়ামে আসা যাবে না। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে।

ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বলেছেন, 'আমরা ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছি যে কোনও প্যারাগুয়ের সমর্থক যেন মেসি কিংবা আর্জেন্টিনার জার্সি পরে মাঠে না আসেন। যদি কেউ আসেন, তাহলে তাঁকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।'

সেইসঙ্গে ভিলাসবোয়া আরও যোগ করেন, 'কোনও ফুটবলারের প্রতি আমাদের বিশেষ বিদ্বেষ নেই। প্রত্যেকের কেরিয়ারকে আমরা সম্মান করি। তবে হোম অ্যাডভান্টেজের কারণেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা আমাদের সকলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ।'


```