Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইউরো কাপে তৃতীয়স্থান নির্ধারক ম্যাচ নেই কেন জানেন

কোপা আমেরিকাতেও তৃতীয়স্থান নির্ধারক ম্যাচ রয়েছে। বিশ্বকাপে তো রয়েইছে, কিন্তু ইউরো কাপে তৃতীয় স্থানের কোনও ম্যাচ নেই। অবাক হলেও এটাই সত্যি।

ইউরো কাপে তৃতীয়স্থান নির্ধারক ম্যাচ নেই কেন জানেন

এমবাপে

শেষ আপডেট: 11 July 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকাতেও তৃতীয়স্থান নির্ধারক ম্যাচ রয়েছে। বিশ্বকাপে তো রয়েইছে, কিন্তু ইউরো কাপে তৃতীয় স্থানের কোনও ম্যাচ নেই। অবাক হলেও এটাই সত্যি।

স্পেনের সঙ্গে ইউরোর সেমিফাইনালে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে এমবাপের ফ্রান্স। দিদিয়ের দেশাঁর দল পুরো টুর্নামেন্টের হতাশাজনক পারফরম্যান্সের পরে সেমিতেও দাগ কাটতে ব্যর্থ।

ফ্রান্সের বিদায়ের পরেই আলোচনায় আসছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে। বিশ্বকাপে একটা ঐতিহ্য থাকে যে, দুই সেমিফাইনালের পরাজিত দলগুলো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামে। এতে করে বোঝা যায় কোন দলটি তৃতীয় ও কে চতুর্থ হচ্ছে।

এই তৃতীয় স্থান নির্ধারণীতে তৃতীয় হওয়া দলকে পদক দেওয়া হয়। পুরস্কার অর্থমূল্য তো থাকেই। এতে করে জয়ী দলটি আলাদা করে ভাল খেলার তাগিদ পায়। কিন্তু ফ্রান্সের এমন কোন ম্যাচ খেলার সম্ভাবনা নেই। কারণ ২০২৪ ইউরোতে তৃতীয় নির্ধারণী ম্যাচই নেই। এমনকী ইংল্যান্ডের কাছে হেরে নেদারল্যান্ডসের কাছেও আর তৃতীয় হওয়ার সুযোগ থাকল না।

১৯৮০ সালের পরে ইউরোয় কোনও তৃতীয় নির্ধারণী ম্যাচ আয়োজন করা হয়নি। সেবার আয়োজক দেশ ইতালি ও চেকস্লোভাকিয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়াই করেছিল। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হলে টাইব্রেকারে চেকস্লোভাকিয়ার কাছে ৯-৮ ব্যবধানে হেরে যায় ইতালি।

দুই দলের লড়াই অনেক জমজমাট হবে মনে হলেও নানা সমস্যা দেখা দেয় টিভিতে দর্শকদের খেলা দেখা নিয়ে এবং মাঠে দর্শকদের অনুপস্থিতি নিয়েও। কেননা সে ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল একদমই কম। ১৯৮০ সালের পর এখনও পর্যন্ত দশটি ইউরো টুর্নামেন্ট হলেও তৃতীয় স্থানের কোনও ম্যাচ হয়নি। একটাই কারণ, টিভি দর্শক থাকে না, মাঠেও দর্শক হয় না। যে কারণে আয়োজকদের ম্যাচ আয়োজনে বহু অর্থের ক্ষতি হয়। 


```