Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গত মরশুমের তুলনায় এবার কিছুটা ফিকে পেত্রাতোস? চিন্তায় বাগান সমর্থকরা

তবে পেত্রাতোসের এই পারফরম্য়ান্স নিয়ে এখনই আশাহত হচ্ছেন না মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনা।

গত মরশুমের তুলনায় এবার কিছুটা ফিকে পেত্রাতোস? চিন্তায় বাগান সমর্থকরা

মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার দিমিত্রিয়স পেত্রাতোস

শেষ আপডেট: 21 October 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল মরশুমের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্ট একেবারে টলমল পারফরম্য়ান্স করছিল। এমনকী, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তারা ৩-০ ব্যবধানে উড়ে যায়। এমন পারফরম্য়ান্সের পর অনেকেই মলিনার স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অনেকে আবার পেত্রাতোসের নিষ্প্রভ পারফরম্য়ান্সের কারণেই বাগানের এই দুর্দশা বলে মনে করছিলেন।

২০২৪-২৫ আইএসএল মরশুমে দিমিত্রিয়স পেত্রাতোস একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। এখনও পর্যন্ত তিনি সবুজ-মেরুন জার্সিতে একটাই মাত্র গোল করতে পেরেছেন। তাও সেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। পেনাল্টিতে। এই পরিস্থিতিতে বাগান সমর্থকদের একাংশ মনে করছেন, আগামী মরশুমে পেত্রাতোসের হাত হয়ত ছাড়তেও পারে মোহনবাগান ম্য়ানেজমেন্ট।

তবে পেত্রাতোসের এই পারফরম্য়ান্স নিয়ে এখনই আশাহত হচ্ছেন না মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনা। তিনি বললেন, 'গত ম্যাচের পর এই ম্য়াচেও দিমি জ্বলে ওঠেন, সেইসময় দলের ডিফেন্সে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। আক্রমণভাগে দিমি কতটা ভাল পারফরম্য়ান্স করতে পারে, সেকথা আমরা সকলেই জানি। এমনকী, জেসন কামিংসকেও আমরা এই একই অবতারে দেখতে পাই।'

তিনি আরও যোগ করেন, 'এমন পারফরম্য়ান্সের কারণেই দলের ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের কাজটা আরও সহজ হয়ে যায়। যদি আমরা সম্মিলিতভাবে আক্রমণের রাস্তায় হাঁটি, তাহলে সেন্টার ব্যাককে যথাযোগ্য দায়িত্ব পালন করতে হবে। ওর কাজ হবে মিড ফিল্ডারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। তাহলেই মাঝমাঠ থেকে ভাল বল ফরোয়ার্ডের পায়ে আসতে পারে। সেক্ষেত্রে আক্রমণভাগের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে।'


```