Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

১১ নম্বরে ইস্টবেঙ্গল, কতটা সহজ হবে ডার্বির লড়াই? স্পষ্ট জবাব মোহনবাগান কোচের

গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্য়াচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা সম্ভব হয়নি।

১১ নম্বরে ইস্টবেঙ্গল, কতটা সহজ হবে ডার্বির লড়াই? স্পষ্ট জবাব মোহনবাগান কোচের

ইস্টবেঙ্গলকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না মলিনা

শেষ আপডেট: 10 January 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো : রাতের পোহালেই ডার্বির মহারণ। শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচ শুরুর আগে দুই শিবিরেই উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে।

এই ম্য়াচের আগে অনেকেই বলতে শুরু করেছেন, এবারের ডার্বিতে নাকি দুই অসম শক্তির লড়াই হতে চলেছে। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান। অন্যদিকে, ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, শক্তির বিচারে নাকি মেরিনার্সরা কিছুটা হলেও এগিয়ে থাকবে। কিন্তু, সবুজ-মেরুন ব্রিগেডের কোচ হোসে মলিনা কিন্তু সেকথা মানতে একেবারেই নারাজ।

তিনি বললেন, 'ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। এই ম্যাচটা জেতার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এই ম্য়াচে ইস্টবেঙ্গলকে হারানোর জন্য আমরা নিজেদের সেরা পারফরম্যান্সটাই করতে চাই। আশা করছি, আমরা সেই লক্ষ্যপূরণ করতে পারব। তার থেকেও বড় কথা, সমর্থকদের একটা ভাল ম্য়াচ উপহার দিতে পারব। তবে নিশ্চিতভাবে বলতে পারি, এই ম্য়াচটা আমাদের জন্য একেবারেই সহজ হবে না।'

গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্য়াচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা সম্ভব হয়নি। সেকারণে কলকাতার সমর্থকদের যে মোহনবাগান কোচ মিস করবেন, তা জানিয়েও দিলেন। মলিনার কথায়, 'আমরা অবশ্যই সমর্থকদের মিস করব। আশা করছি, কিছু সমর্থক হয়ত আমাদের সমর্থন করতে আসবেন। আমি জানি, এই ম্য়াচটা সমর্থকদের কাছেও কতটা গুরুত্বপূর্ণ। ওদের জন্যই এই ম্যাচটা জিততে চাই।'


```