Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বদলাল না ডার্বির ফল, ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান

ম্যাচের ৪৫+২ মিনিটে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল।

বদলাল না ডার্বির ফল, ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান

জেমির গোলে জয়লাভ মোহনবাগানের

শেষ আপডেট: 11 January 2025 21:54

দ্য ওয়াল ব্যুরো : আশা ছিল, প্রতিশোধের ম্যাচে ইস্টবেঙ্গল হয়ত জ্বলে উঠবে। কিন্তু, তেমন দৃশ্য দেখতে পাওয়া গেল না। শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে লাল-হলুদ বাহিনীকে ১-০ গোলে পরাস্ত করল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জেমি ম্যাকলারেন। আর সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল মেরিনার্সরা। তার উপরে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ফেলল।

শনিবাসরীয় ডার্বির শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেন মোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন। মাত্র ২ মিনিটে মেরিনার্সরা এগিয়ে যাওয়ার কারণে বাগান সমর্থকরা কার্যত উল্লাসে ফেটে পড়েছিলেন। বাগানের এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে পিছন থেকে থ্রু বল বাড়িয়েছিলেন আশিস রাই। হেক্টর ইউস্তের কাছে বলটা ক্লিয়ার করার কোনও সুযোগই ছিল না। ম্যাকলারেন ছোট্ট একটা টাচে লাল-হলুদ জালে জড়িয়ে দিলেন। তবে এখনও অনেকটাই খেলা বাকি রয়েছে। গত ৯ আইএসএল ডার্বির মধ্যে আটটাতেই জিতেছে মোহনবাগান। বাকী একটা ম্যাচ ড্র হয়েছিল।

ম্যাচের ৪৫+২ মিনিটে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল। বলটা নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করেছিলেন পিভি বিষ্ণু। তিনি গোলমুখী একটা শট মেরেছিলেন। কিন্তু, বলটা স্পষ্টতই আপুইয়ার হাতে লাগে। কিন্তু, সেটা ম্যাচ রেফারির চোখ এড়িয়ে যায়। তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। রেফারির এই সিদ্ধান্ত লাল-হলুদ ফুটবলাররাও যারপরনাই হতাশ হয়ে পড়েন। এই ম্যাচের ফলাফল লাল-হলুদ ব্রিগেডের পক্ষে যায়নি। তার অন্যতম বড় কারণ অবশ্যই ম্যাচ রেফারির এই সিদ্ধান্ত।

তবে ইস্টবেঙ্গল এফসি সবথেকে বড় ধাক্কা খায় ম্যাচের ৬৪ মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় শৌভিক চক্রবর্তীকে। আসলে ম্যাচের ৩৯ মিনিটের প্রথম হলুদ কার্ড দেখেছিলেন শৌভিক। আপুইয়াকে ফাউল করার জন্য তাঁকে এই কার্ড দেখা হয়েছিল। তখনই নিশ্চিত হয়ে যায় যে পরের ম্যাচে শৌভিক ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন না। 

এরপর ৬৪ মিনিটে আবারও তাঁকে হলুদ কার্ড দেখানো হয়। এবার তিনি লিস্টনকে আটকাতে গিয়েছিলেন। কিন্তু, বলে তিনি টাচ করতে পারেননি। সরাসরি লিস্টনকে বাধা দেন তিনি। আর সেইসঙ্গে ম্যাচ রেফারি দ্বিতীয় হলুদ কার্ড বের করতে কোনও ভুল করলেন না। আর সেটা সঙ্গে সঙ্গে লাল কার্ডে পরিণত হয়। শৌভিক রেফারিকে বোঝানোর চেষ্টা করলেও, তাতে কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত মাঠ ছেড়ে তাঁকে বেরিয়ে যেতে হয়।

প্রসঙ্গত, ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে এটা ছিল দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচ। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারতে হয়েছিল। গোল করেছিলেন সেই জেমি ম্যাকলারেন এবং দিমি পেত্রাতোস। ফিরতি ডার্বিও ভাগ্য ফেরাতে পারল না অস্কার ব্রুজোঁর দল। আপাতত ১৫ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। আর ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল সেই ১১ নম্বরেই দাঁড়িয়ে রইল। আগামী ১৭ জানুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্য়দিকে, আগামী রবিবার অর্থাৎ ১৯ জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল।


```