Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বেঙ্গালুরু ওড়াতে রেডি 'ব্রহ্মাস্ত্র', আক্রমণ শানিয়েই ঘুটি সাজাচ্ছেন মলিনা

গত ম্যাচে বাগান ব্রিগেড নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা ১-০ গোলে জয়লাভ করে।

বেঙ্গালুরু ওড়াতে রেডি 'ব্রহ্মাস্ত্র', আক্রমণ শানিয়েই ঘুটি সাজাচ্ছেন মলিনা

মোহনবাগান সুপার জায়ান্টের তিন স্তম্ভ

শেষ আপডেট: 28 September 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: এবারের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্টকে দারুণ ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার তারা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে। টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচে খেলতে নামার আগে বাগান কোচ যথেষ্ট আত্মবিশ্বাসী মেজাজে রয়েছেন।

এই মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলের অন্যতম সেরা অস্ত্র হলেন জেমি ম্যাকলারেন। আপাতত চোট কাটিয়ে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই প্রসঙ্গে মোহনবাগান কোচ হোসে মলিনা বললেন, 'আগের থেকে ও অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। গত ম্যাচে মাত্র ১৫ মিনিট খেললেও, দলকে অনেকটাই সাহায্য করেছে। ও হয়ত গোল করতে পারেনি, কিন্তু জেমির পারফরম্যান্সে আমি যথেষ্ট খুশি। দলের প্রথম একাদশে ঢোকার আপ্রাণ চেষ্টা করছে।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'ও কতটা বড় মাপের ফুটবলার, সেটা আমরা সকলেই খুব ভাল করে জানি। কিন্তু, মোহনবাগানের আক্রমণভাগে সুযোগ পাওয়া অতটাও সহজ নয়। এই দলে গ্রেগ, দিমি এবং জেসনের মতো ফুটবলার রয়েছে। সকলেই দারুণ পারফরম্যান্স করছে। তবে চারজন ফরোয়ার্ডকে একটা দলে রাখা যথেষ্ট চাপের একটা বিষয়।'

শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচের আয়োজন করা হবে। চলতি টুর্নামেন্টে দুটো দলই আপাতত অপরাজেয়। প্রথম দুটো ম্যাচেই ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদ এফসি-কে হারিয়ে বেঙ্গালুরু জয়লাভ করেছে। অন্যদিকে, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে প্রথম ম্য়াচ ড্র করেছিল মোহনবাগান। তবে গত ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা ১-০ গোলে জয়লাভ করে। 


```