Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'ইস্টবেঙ্গলকে সরিয়েই রাখুন...', ISL জয় প্রসঙ্গে অকপট জেসন কামিংস

চলতি আইএসএল টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা ইস্টবেঙ্গলের ঠিক কতখানি, তা নিয়ে কামিংসকে প্রশ্ন করা হয়েছিল।

'ইস্টবেঙ্গলকে সরিয়েই রাখুন...', ISL জয় প্রসঙ্গে অকপট জেসন কামিংস

ইস্টবেঙ্গল দল নিয়ে মন্তব্য করলেন জেসন কামিন্স

শেষ আপডেট: 28 November 2024 18:14

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা ইস্টবেঙ্গল একেবারে ভাল করতে পারেনি। প্রথম ৬ ম্য়াচেই তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। শেষপর্যন্ত সাত নম্বর ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা শেষপর্যন্ত ড্র করতে পেরেছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সামনে প্লে-অফে ওঠাই আপাতত প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের অজি স্ট্রাইকার জেসন কামিন্স চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি-কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল ছাড়া বাকি প্রত্যেকটা দলই আপাতত খেতাব জয়ের দৌড়ে রয়েছে।

গত মরশুমে অস্ট্রেলিয়ার এই সেন্টার ফরোয়ার্স সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিয়েছিলেন। তাঁকে নিয়ে অনেক কথাই হয়েছিল। তবে একথা বলতে কোনও বাধা নেই যে নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন তিনি। 

সম্প্রতি তিনি সংবাদ প্রতিদিনকে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি ড্রেসিংরুম সিক্রেট শেয়ার করেছেন। ১৩৫ বছরের পুরনো মোহনবাগান ক্লাব নিয়েও মুখ খুলেছেন তিনি। তবে ইস্টবেঙ্গল নিয়ে যা বললেন, তা শুনে লাল-হলুদ সমর্থকরা বেজায় খেপে গিয়েছিলেন।

চলতি আইএসএল টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা ইস্টবেঙ্গলের ঠিক কতখানি, তা নিয়ে কামিংসকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, এই মরশুমে প্রতিটা দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রত্যেকটা দলের মধ্যেই খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে।

এরপর তাঁকে আলাদা করে ইস্টবেঙ্গল সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে কামিন্স জানান, এই দৌড় প্রতিযোগিতা থেকে ইস্টবেঙ্গলকে আপাতত সরিয়ে রাখাই ভাল।


```