Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

হারের সরণিতেই মহামেডান, সদ্য পিতৃহারা রাজুর গোলে ভবানীপুরকে হারাল এরিয়ান

মঙ্গলবার মহামেডান ডায়মন্ড হারবারের কাছে হেরে গিয়েছে ০-১ গোলে। ম্যাচের সাত মিনিটেই ডায়মন্ড হারবার এফসিকে এগিয়ে দেন আকাশ হেমরম। 

হারের সরণিতেই মহামেডান, সদ্য পিতৃহারা রাজুর গোলে ভবানীপুরকে হারাল এরিয়ান

মহামেডান বনাম ডায়মন্ড হারবার এফসি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 22 July 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: ব্যর্থতার সরণিতেই সাদা-কালো ব্রিগেড। এমনিতেই ইনভেস্টর সমস্যায় জর্জরিত ক্লাব। শাস্তির কোপে পড়ে নতুন ফুটবলারও সই করাতে পারছে না মহামেডান। কোনওমতে জোড়াতালি দিয়ে দল নামিয়ে কলকাতা লিগ খেলছে ময়দানের শতাব্দী প্রাচীন এই ক্লাব। কিন্তু সেখানেও একের পর এক হার।

এদিন কলকাতা লিগের (CFL) ম্যাচে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে নেমেছিল মহামেডান (Mohammedan vs Diamond Harbour)। কিন্তু সেই ম্যাচেও হারের লজ্জা এড়াতে পারল না মেহেরাজউদ্দিন ওয়াডুর ছাত্ররা। এবারের লিগে ছয়টি ম্যাচ খেলা হয়ে গেল ব্ল্যাক প্যান্থার্সের। তার মধ্যে পাঁচটিতে হার ও একটিতে ড্র। বি গ্রুপে ১২তম স্থানে রয়েছে মহামেডান। এই গ্রুপে তাদের নীচে রয়েছে কেবলমাত্র কলকাতা পুলিশ।

মঙ্গলবার মহামেডান ডায়মন্ড হারবারের কাছে হেরে গিয়েছে ০-১ গোলে। ম্যাচের সাত মিনিটেই ডায়মন্ড হারবার এফসিকে এগিয়ে দেন আকাশ হেমরম। এর পর সাদা-কালো শিবির ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর গোল হয়নি। এদিন জিতে ডায়মন্ড হারবার বি গ্রুপের দ্বিতীয় স্থানেই থাকল। একটি ম্যাচেও হারের মুখ দেখতে হয়নি দীপঙ্কর শর্মার ছাত্রদের। এই গ্রুপের শীর্ষে রয়েছে ইউনাইটেড কলকাতা।

বি গ্রুপের অন্য ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল ভবানীপুর ও এরিয়ান। এই ম্যাচে গোল করে এরিয়ানকে জিতিয়েছেন রাজু ওঁরাও। এরিয়ান এদিনই এবারের লিগে প্রথম জয় পেল। তবে ম্যাচে গোল করে জীবনযুদ্ধের লড়াইয়েও যেন জিতে গিয়েছেন রাজু। সপ্তাহ খানেক আগেই মাকে হারিয়ে শক্তিশালী ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিলেন পাঠচক্রের গোলরক্ষক অর্ণব দাস। এদিন তাঁরই পদাঙ্ক অনুসরণ করে নায়ক হয়ে উঠলেন সদ্য পিতৃহারা রাজু।

রবিবার মারা গিয়েছেন রাজুর বাবা। তবুও তিনি এরিয়ানের কোচ রাজদীপ নন্দীকে বলেছিলেন, মঙ্গলবারের ম্যাচে মাঠে নামবেন তিনি। শেষকৃত্য শেষ করে ধড়া গলায় বাবার স্মৃতি আওড়াতে আওড়াতেই মন শক্ত করে নিয়েছিলেন রাজু। এদিন তিনি কাছা ছেড়ে জার্সি পড়ে শুধু মাঠেই নামলেন না, শেষ পর্যন্ত তাঁর গোলেই ভবানীপুরকে হারিয়ে চলতি মরশুমের প্রথম জয় পেল এরিয়ান। 


```