Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নভেম্বরে কেরলের ময়দানে মেসি! প্রতিপক্ষের নামে পড়ল সরকারি সিলমোহর

প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার নাম ঠিক হওয়াটাও দর্শকদের কাছে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। সাম্প্রতিক বিশ্বকাপে আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া ম্যাচ ফুটবল অনুরাগীদের স্মৃতিতে সজীব। 

নভেম্বরে কেরলের ময়দানে মেসি! প্রতিপক্ষের নামে পড়ল সরকারি সিলমোহর

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 September 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: কেরলবাসীর কাছে আসছে নভেম্বর মানেই মেসি-ম্যাজিক, ফুটবলের রঙিন কার্নিভাল। কারণ আর দু'মাসেরও কম সময় বাদে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নামতে চলেছে আর্জেন্তিনা (Argentina)। অধিনায়কের আর্মব্যান্ড থাকবে লিওনেল মেসির (Lionel Messi) হাতে।

বাইশের বিশ্বকাপজয়ী দল আসছে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার  (Australia) নাম ইতিমধ্যে চূড়ান্ত। সম্ভাব্য তারিখ ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে। সূত্র বলছে, ১৫ থেকে ১৮-র মধ্যে দ্বৈরথের দিন ঠিক করা হবে।

অগস্টে খবর ছড়িয়েছিল, সূচি ও স্পনসর সংক্রান্ত সমস্যার কারণে আর্জেন্টিনার সফর নাও হতে পারে। পরে অবশ্য কেরলের ক্রীড়া দপ্তর ও ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান (V. Abdurahiman) জানিয়ে দেন—সব ঠিকঠাক, সমমাফিক চলছে। নভেম্বরেই আসছে আর্জেন্তিনা। এরপর থেকেই উল্টো দিন গোনা শুরু।

কোচির কালুর স্টেডিয়ামে ইতিমধ্যে জোর প্রস্তুতি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) নিরাপত্তা আধিকারিক স্টেডিয়াম ঘুরে গিয়েছেন। মাঠ, আলো, দর্শকাসন—সবকিছু খুঁটিয়ে দেখা  হচ্ছে। প্রশাসন ও আয়োজক সংস্থা হাতে হাত মিলিয়ে প্রস্তুতি নিচ্ছে। সরকারের ভূমিকা সীমিত হলেও নিরাপত্তা ও লজিস্টিকসের মূল দায়িত্ব তাদেরই।

প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার নাম ঠিক হওয়াটাও দর্শকদের কাছে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। সাম্প্রতিক বিশ্বকাপে আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া ম্যাচ ফুটবল অনুরাগীদের স্মৃতিতে সজীব। এবার সেই লড়াইয়ের আঁচ পোহাবে কোচির ময়দান। শুধু মেসি নয়, সঙ্গে থাকবেন আর্জেন্টিনার অন্য তারকারাও। লাউতারো মার্টিনেজ (Lautaro Martínez), এনজো ফার্নান্দেজের (Enzo Fernández) মতো নামী ফুটবলারদেরও দেখা যেতে পারে।

এমন সফর ভারতের ফুটবল ইতিহাসে বিরল। কেরল বরাবরই ফুটবলপ্রেমী রাজ্য। তার উপর মেসিকে চোখের সামনে দেখার সুযোগ জীবনে সচরাচর আসে না। আয়োজকদের দাবি, ম্যাচের দিন গ্যালারির প্রতিটি আসন ভরে যাবে। ইতিমধ্যেই হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে।


```