Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গুরুকুলে ভাঙন! ৮৮ বছরের ঈর্ষণীয় রেকর্ড হারানোর মুখে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ইউনাইটেড অ্যাকাডেমির এই সাফল্য শীর্ষে পৌঁছয় স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে (১৯৮৬-২০১৩), যখন ক্লাব ইউরোপের মঞ্চে বড় টিমের বিরুদ্ধে দাপট দেখাতে শুরু করে। 

গুরুকুলে ভাঙন! ৮৮ বছরের ঈর্ষণীয় রেকর্ড হারানোর মুখে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 August 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: ৮৮ বছর। ৪ হাজার ৩২১ ম্যাচ। ৪৪খানা মেজর টাইটেল। ১৮টি ইউরোপীয় ট্রফি। আর এত বছর বাদে, এতকিছুর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্দরে তালভঙ্গের পরিস্থিতি!

আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলা প্রিমিয়ার লিগ মরসুমে এক ঐতিহাসিক ধারাবাহিকতা ভেঙে যেতে পারে। ১৯৩৭ সালের অক্টোবরে শুরু হওয়া এই রেকর্ড অনুযায়ী, টানা ৪,৩২১ ম্যাচে ইউনাইটেডের প্রথম একাদশে তাদের নিজস্ব একাডেমি থেকে উঠে আসা অন্তত একজন ফুটবলার জায়গা করে নিয়েছেন। এই সময়ে ক্লাব জিতেছে একের পর এক খেতাব। স্যার অ্যালেক্স ফার্গুসনের ছত্রচ্ছায়ায় থাকা ক্লাব ঘরোয়া লিগ দাপটের সঙ্গে শাসন করেছে।

কিন্তু নতুন সিজনের আগে এই শ্লাঘনীয় রেকর্ড ভাঙার আশঙ্কা! নেপথ্যে অ্যাকাডেমি থেকে উঠে আসা দুই তরুণ তারকা, আলেহান্দ্রো গার্নাচো এবং ক’বি মেইনু-কে ঘিরে অনিশ্চয়তা। আর্জেন্তিনীয় তারকা গার্নাচো চেলসিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। মেইনু হয়তো থেকে যাবেন। কিন্তু বছর কুড়ির এই মিডফিল্ডার যদি চোট পান বা কোনও কারণে নিষিদ্ধ হন, তাহলে প্রথম একাদশে অ্যাকাডেমি ফুটবলার ছাড়াই মাঠে নামতে হতে পারে রেড ডেভিলদের!

ইউনাইটেড অ্যাকাডেমির এই সাফল্য শীর্ষে পৌঁছয় স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে (১৯৮৬-২০১৩), যখন ক্লাব ইউরোপের মঞ্চে বড় টিমের বিরুদ্ধে দাপট দেখাতে শুরু করে। যদিও টিমের সাম্প্রতিক পরিসংখ্যান অনুরাগীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। গত সিজনে দল শেষ করে ১৫তম পজিশনে। ৩৮ ম্যাচে মাত্র ১১টিতে জয়। ইউরোপা লিগে ফাইনালে উঠে টটেনহ্যাম হটস্পারের কাছে পরাজয়। এএফএ কাপের যাত্রা শেষ হয়েছে পঞ্চম রাউন্ডে। আর ইএফএল কাপ থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায়। গেলবার প্রতি ম্যাচে গড়ে ৪.৫১ জন অ্যাকাডেমি গ্র্যাজুয়েট প্রথম একাদশে জায়গা পান। দু’বছর আগে যা ছিল ৬.৬৫। নতুন মরসুমে এই সংখ্যা আরও কমতে পারে।

২০২৫-২৬ সিজন শুরু হবে ১৭ আগস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিরুদ্ধে প্রথম অ্যাসিড টেস্ট। তার আগে চলছে প্রি-সিজন প্রস্তুতি। গত বৃহস্পতিবার বর্নমাউথকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড।


```