Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Lionel Messi: মেসির ছেলেবেলার প্রথম জার্সি নিলামে! ভাঙতে পারবে সমস্ত রেকর্ড?

আজকের মেসির জার্সি মানে কোটি কোটি টাকা। বিশ্বকাপ ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ—সবই ইতিমধ্যে নিলামে আকাশছোঁয়া দাম পেয়েছে। কিন্তু এই জার্সি আলাদা, কারণ এটা ‘শুরুর মেসি’-র স্মারক।

Lionel Messi: মেসির ছেলেবেলার প্রথম জার্সি নিলামে! ভাঙতে পারবে সমস্ত রেকর্ড?

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 December 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: মাঠে নয়, এবার মাঠের বাইরেই ইতিহাস ছুঁতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। বয়স তখন মাত্র পাঁচ। রোজারিওর এক ছোট ক্লাবের হয়ে খেলছেন। সেই সময় গায়ে তোলা জার্সি এবার উঠছে নিলামে। ফুটবল-সংগ্রাহকদের মতে, এই স্মারক হয়ে উঠতে পারে সর্বকালের সবচেয়ে মূল্যবান সামগ্রীর একটি।

কোন জার্সি, কেন এত স্পেশ্যাল?

মেসির প্রথম টুর্নামেন্টজয়ী স্মারক এই জার্সি। ১৯৯৩ সালে রোজারিওর ক্লাব আবান্দেরাদো গ্রানদোলির (Club Abanderado Grandoli) হয়ে খেলতে নামেন বাচ্চা লিও। সেটাই তাঁর জীবনের প্রথম প্রতিযোগিতামূলক সাফল্য। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জার্সি নয়—পোশাকের মূল্য লুকিয়ে শুরুর গল্পে, কিংবদন্তি হওয়ার আগের অধ্যায়ে।

কীভাবে পরিবারের হাত থেকে নিলামঘরে?

ছোটদের সেই টুর্নামেন্ট শেষে জার্সিটি গোড়ায় তুলে দেওয়া হয় সালভাদোর আপারিসিও-র (Salvador Aparicio) হাতে। যা ঘুরে চলে যায় যুব দলের কোচ পাবলো আলফিয়েরির (Pablo Alfieri) জিম্মায়। তাঁর মৃত্যুর পর জার্সিটি পান ছেলে পাবলো নিকোলাস আলফিয়েরি (Pablo Nicolás Alfieri)। শেষ পর্যন্ত ২০০৮ সালের ১২ মে তা পৌঁছয় নাতি ইগনাসিও আলফিয়েরির (Ignacio Alfieri) কাছে। বহু বছর ধরে সেই পরিবারের কাছেই ছিল এহেন অমূল্য স্মারক।

নিলামের ঘোষণা, কিন্তু তথ্য কোথায়?

জার্সির কথা সামনে আসে নেটফ্লিক্স সিরিজ কিং অফ কালেক্টিবলস: দ্য গোল্ডিন টাচের (King of Collectibles: The Goldin Touch) তৃতীয় সিজনে। অনুষ্ঠানের সঞ্চালক ও বিশ্বের অন্যতম প্রভাবশালী নিলামকারী কেন গোল্ডিন (Ken Goldin) নিজেই জানান, জার্সিটি নিলামে তোলা হবে এবং এর সম্ভাব্য মূল্য ‘রেকর্ড ভাঙতে পারে’।

আর এখানেই রহস্য। এখনও পর্যন্ত গোল্ডিন অকশনসের (Goldin Auctions) ওয়েবসাইটে কোনও পাবলিক লিস্টিং নেই, নিলামের তারিখ নেই, নেই কোনও আনুমানিক মূল্যও। ফলে সংগ্রাহক ও মেসিভক্তদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল—এটা কি প্রাইভেট অকশন? নাকি সিরিজ পুরোপুরি প্রকাশের পরই আসবে প্রকাশ্যে?

কোথায় এই জার্সি আলাদা?

আজকের মেসির জার্সি মানে কোটি কোটি টাকা। বিশ্বকাপ ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ—সবই ইতিমধ্যে নিলামে আকাশছোঁয়া দাম পেয়েছে। কিন্তু এই জার্সি আলাদা, কারণ এটা ‘শুরুর মেসি’-র স্মারক। রোজারিওর মাঠে দৌড়নো এক বাচ্চার সঙ্গে আজকের বিশ্বচ্যাম্পিয়ন… ফুটবল-আইকনের যোগসূত্র সরাসরি, প্রত্যক্ষ।


```