Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফুটবলের ঈশ্বর, পায়ের জাদুতে বুঁদ গোটা বিশ্ব! মেসিকে ভারতে আনতে কত খরচ হচ্ছে?

এবার প্রশ্ন হল, মেসিকে ভারতে নিয়ে আসার জন্য কত টাকা খরচ করা হচ্ছে?

ফুটবলের ঈশ্বর, পায়ের জাদুতে বুঁদ গোটা বিশ্ব! মেসিকে ভারতে আনতে কত খরচ হচ্ছে?

আআর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি

শেষ আপডেট: 17 January 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো : কিংবদন্তি জার্মান ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছিলেন, ঈশ্বরের থেকে কোনও অংশে কম নন লিওনেল মেসি। ওঁর মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। সত্যিই, লিও-র পায়ের জাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। সেই মেসিকেই এবার ভারতে আনতে চলেছে কেরালা সরকার। প্রায় ১৪ বছর পর আরও একবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। কিন্তু, আর্জেন্টিনার এই তারকাকে আনতে ঠিক কত টাকা খরচ হচ্ছে? তা নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

প্রসঙ্গত, আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক ২০১১ সালে প্রথমবার ভারতে এসেছিলেন। সেইসময় তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন একটি প্রীতি ম্যাচ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ওই ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও সেই ম্য়াচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করেছিল। এর পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাও ২ বার (২০০৮ এবং ২০১৭) এসেছিলেন ভারতীয় ফুটবলের এই মক্কায়। অন্যদিকে, ১৯৭৭ সালে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে খেলে গিয়েছিলেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে। 

কলকাতার পাশাপাশি কেরালার ফুটবল প্রীতিও একেবারে দেখার মতো। এই রাজ্যের সমর্থকরাও ব্রাজিল এবং আর্জেন্টিনার হয়ে গলা ফাটান। কিছু সমর্থক আবার চিৎকার করেন স্পেনের জন্যও। শেষবার মেসি যখন ভারতে এসেছিলেন সেইসময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে ৭৫,০০০ দর্শক খেলা দেখতে এসেছিলেন। আশা করা হচ্ছে, চলতি বছর কেরালায় সেই সংখ্যাটা অনায়াসেই ছাপিয়ে যাবে।

এবার প্রশ্ন হল, মেসিকে ভারতে নিয়ে আসার জন্য কত টাকা খরচ করা হচ্ছে? এই ব্যাপারে কেরালা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, মেসি সহ গোটা আর্জেন্টিনা ফুটবল দলকে ভারতে নিয়ে আসার জন্য আনুমানিক ৩৫ কোটি টাকা খরচ হতে পারে। আশা করা হচ্ছে, বিভিন্ন উদ্য়োগপতি এবং ব্যবসায়ীদের থেকে সেই অর্থ সংগ্রহ করা সম্ভব হবে।

২০১৪ সালে দেওয়া একটি ইন্টারভিউয়ে লিওনেল মেসি ভারত সফর নিয়ে মন্তব্য করেছিলেন। জানিয়েছিলেন, ভারতীয় ফুটবল সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা এবং সাদর আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর নিয়ে বেশ কয়েকবার জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু, একবারও তা ধোপে টেকেনি। ২০২৩ সালে প্যারিস সাঁ-জাঁ থেকে বেরিয়ে আসার পর বর্তমানে এই তারকা ফুটবলার মেজর সকার লিগ ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন। এর আগে অবশ্য ২১ বছর তিনি বার্সেলোনার হয়ে খেলছেন।


```