Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

Lionel Messi: কলকাতার নৈরাজ্য এড়াতে কোমর বেঁধে নামল দিল্লি পুলিশ! জারি একগুচ্ছ নয়া নিয়ম

কলকাতায় মেসির উপস্থিতি ঘিরে যে অব্যবস্থা ও ক্ষোভের ছবি সামনে এসেছিল, দিল্লি সেই পুনরাবৃত্তি চায় না। তাই শুরু থেকেই ‘প্রিভেনশন মোডে’ প্রশাসন।

Lionel Messi: কলকাতার নৈরাজ্য এড়াতে কোমর বেঁধে নামল দিল্লি পুলিশ! জারি একগুচ্ছ নয়া নিয়ম

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 December 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের শেষ অধ্যায় ঘিরে কোনও ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিশ (Delhi Police)। যুবভারতীতে (Salt Lake Stadium) প্রথম দিনের বিশৃঙ্খলা, দর্শক ক্ষোভ আর ভাঙচুরের অভিজ্ঞতা মাথায় রেখে জাতীয় রাজধানীতে আগেভাগেই কড়া ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকর করা হল। সোমবার মেসির দিল্লি সফর নির্বিঘ্ন করতে অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) সংলগ্ন এলাকায় একগুচ্ছ নতুন নিয়ম ও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দিল্লিতে মেসির মূল অনুষ্ঠানসূচি দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে। তবে কর্তৃপক্ষের অনুমান, সকাল ১১টা থেকেই স্টেডিয়ামের আশপাশে জনসমাগম শুরু হবে। সেই কারণে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মুম্বইয়ে (Mumbai) যেমন ‘ওয়ার্ল্ড কাপ-লেভেল সিকিউরিটি ছিল, দিল্লিতেও তার কাছাকাছি ব্যবস্থাই রাখা হচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভারী যানবাহনের চলাচল কার্যত বন্ধ রাখা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি রুটে। দরিয়াগঞ্জ (Daryaganj) থেকে বাহাদুর শাহ জাফর মার্গ (Bahadurshah Zafar Marg), গুরু নানক চকের (Guru Nanak Chowk) দিক থেকে আসাফ আলি রোডে (Asaf Ali Road) কোনও ভারী গাড়ি ঢুকতে পারবে না। দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে জেএলএন মার্গ (JLN Marg), আসাফ আলি রোড এবং বাহাদুর শাহ জাফর মার্গএই তিনটি গুরুত্বপূর্ণ স্ট্রেচ যাত্রীদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রেও নির্দিষ্ট গেট ও রুট বেঁধে দেওয়া হয়েছে। গেট ১ থেকে ৮-এ ঢুকতে হবে বাহাদুর শাহ জাফর মার্গের দক্ষিণ দিক দিয়ে। গেট ১০ থেকে ১৫-এর প্রবেশপথ জেএলএন মার্গ, অম্বেডকর স্টেডিয়াম বাস টার্মিনালের কাছে। আর গেট ১৬ থেকে ১৮-এর জন্য নির্ধারিত বাহাদুর শাহ জাফর মার্গের পশ্চিম দিক, পেট্রল পাম্প সংলগ্ন এলাকা।

পার্কিং নিয়েও কড়া বিধি। মাতা সুন্দরী রোড, রাজঘাট পাওয়ার হাউস রোড এবং ভেলোড্রোম রোডে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও, স্টেডিয়ামের আশপাশে শুধুমাত্র লেবেলযুক্ত গাড়িই ঢুকতে পারবে। প্রতিটি গাড়িতে রেজিস্ট্রেশন নম্বর ও চালকের যোগাযোগের তথ্য সম্বলিত পার্কিং লেবেল বাধ্যতামূলক। বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে পুলিশ।

অ্যাপ-ক্যাব ব্যবহারকারীদের জন্যও নির্দিষ্ট পিক-আপ ও ড্রপ পয়েন্ট সুনির্দিষ্টএমএ মেডিক্যাল কলেজ (MA Medical College) ও রাজঘাট চক (Rajghat Chowk)। সাধারণ দর্শকদের মেট্রো (Metro) এবং সরকারি বাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে রাস্তার উপর চাপ কমে।

কলকাতায় মেসির উপস্থিতি ঘিরে যে অব্যবস্থা ও ক্ষোভের ছবি সামনে এসেছিল, দিল্লি সেই পুনরাবৃত্তি চায় না। তাই শুরু থেকেই ‘প্রিভেনশন মোডেপ্রশাসন। মেসির দিল্লি পর্ব যে শুধুই ফুটবল উন্মাদনা নয়, প্রশাসনিক দক্ষতারও পরীক্ষাতা বুঝিয়ে দিচ্ছে এই কড়া প্রস্তুতি।


```