Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা, দায়িত্ব নিয়েই ক্লাবকে ‘অপ্রতিরোধ্য’ করার অঙ্গীকার

জয়ের পর লাপোর্তার স্পষ্ট বার্তা—আগামী দিনে বার্সেলোনা আরও শক্তিশালী হবে। তাঁর কথায়, ‘এই ফল আমাদের আরও শক্তি দিয়েছে। কেউ আমাদের থামাতে পারবে না!' 

ফের বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা, দায়িত্ব নিয়েই ক্লাবকে ‘অপ্রতিরোধ্য’ করার অঙ্গীকার

বিজয়ী লাপোর্তা

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 March 2026 17:06

দ্য ওয়াল ব্যুরো: আবারও আস্থা রাখল সদস্যরা। বড় ব্যবধানে জিতে ফের বার্সেলোনার (Barcelona) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জোয়ান লাপোর্তা (Joan Laporta)। প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়ে চতুর্থবার দায়িত্বে ফিরছেন তিনি। ক্লাবের ঘোষণায় জানানো হয়েছে, ১ জুলাই থেকে শুরু হবে নতুন মেয়াদ। তাঁর দ্বিতীয় এবং মোট চতুর্থ টার্ম।

জয়ের পর লাপোর্তার স্পষ্ট বার্তা—আগামী দিনে বার্সেলোনা আরও শক্তিশালী হবে। তাঁর কথায়, ‘এই ফল আমাদের আরও শক্তি দিয়েছে। কেউ আমাদের থামাতে পারবে না!' 

বিপুল ব্যবধানে জয়

নির্বাচনে লাপোর্তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিক্টর ফন্ট (Victor Font)। কিন্তু ভোটের ব্যবধানে পরিষ্কার এগিয়ে বর্তমান সভাপতি। মোট প্রায় ৪৮,৫০০ ভোটের মধ্যে লাপোর্তা পান ৩২,৯৩৪ ভোট। ফন্ট ১৪,৩৮৫। বাকিগুলি ‘বাতিল’ বা ‘অকার্যকর’ হিসেবে গণ্য হয়েছে। এবার মোট ভোটদানের হার ছিল প্রায় ৪২ শতাংশের কিছু বেশি। ফল ঘোষণার পর লাপোর্তা এই জয়কে ‘স্পষ্ট বার্তা’বলে ব্যাখ্যা করেন। জানান, এই ক্লাবের আসল শক্তি—সদস্যরাই প্রেসিডেন্ট নির্বাচন করেন। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরই তাঁর অগাধ ভরসা।

চ্যালেঞ্জ ও প্রতিশ্রুতি

২০২১ সালে ফের দায়িত্ব নেওয়ার সময় বার্সেলোনার (Barcelona) ছিল ঘোর সংকটে। আর্থিক বিপর্যয়, ভারসাম্যহীন দল—সব মিলিয়ে স্পেনীয় ক্লাব বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। কোভিড–পরবর্তী অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। সেই জায়গা থেকে ধীরে ধীরে টিমকে স্থিতিশীল করার কৃতিত্ব অনেকেই লাপোর্তাকে দিচ্ছেন।

নতুন মেয়াদে প্রতিশ্রুতি দিয়েছেন—প্রথম দলকে আরও শক্তিশালী করা হবে এবং ন্যু ক্যাম্প (Camp Nou) স্টেডিয়ামের পুনর্গঠন দ্রুত শেষ করা হবে। লাপোর্তার কথায়, ‘আমরা ক্লাবকে সব দিক থেকে রক্ষা করব। মাঠে ও মাঠের বাইরে—সব জায়গায় শক্তিশালী হতে হবে।’

মাঠের সাফল্যই ভরসা

লাপোর্তার পক্ষে বড় ফ্যাক্টর—মাঠের পারফরম্যান্স। কোচ হানসি ফ্লিকের (Hansi Flick) অধীনে গত মরসুমে ঘরোয়া ট্রেবল জেতে বার্সা। এখনও লা লিগা (La Liga)-য় শীর্ষে রয়েছে তারা, প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (Real Madrid) থেকে এগিয়ে। কিছুদিন আগেই রাফিনহার (Raphinha) হ্যাটট্রিকে বড় জয়ও পেয়েছে দল।

বিশেষজ্ঞদের মতে, তরুণ ফুটবলারদের উত্থানও লাপোর্তার পক্ষে গিয়েছে। লামিন ইয়ামালদের (Lamine Yamal) মতো খেলোয়াড়রা প্রথম দলে জায়গা করে নেওয়ায় ভবিষ্যৎ নিয়েও আশাবাদী সমর্থকরা। সব মিলিয়ে সদস্যরা স্থিতিশীলতাকেই বেছে নিয়েছেন। আর সেই আস্থার জোরেই আবারও ক্লাবের দায়িত্বে ফিরলেন জোয়ান লাপোর্তা (Joan Laporta)।


```