Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

La Liga: ভিনিসিয়াস ঝড়ে উড়ে গেল আতলেতিকো! মাদ্রিদ ডার্বি রিয়ালের দখলে, শীর্ষে তবু বার্সা

সব মিলিয়ে স্পষ্ট—শিরোপার লড়াই এখনও অনেক বাকি। বার্সা এগিয়ে থাকলেও রিয়াল হাল ছাড়ার পাত্র নয়।

La Liga: ভিনিসিয়াস ঝড়ে উড়ে গেল আতলেতিকো! মাদ্রিদ ডার্বি রিয়ালের দখলে, শীর্ষে তবু বার্সা

ভিনিসিয়াস জুনিয়র

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 March 2026 10:48

দ্য ওয়াল ব্যুরো: একদিকে ডার্বিতে রুদ্ধশ্বাস লড়াই, অন্যদিকে কষ্টেসৃষ্টে জয়। সব মিলিয়ে দিনের শেষে হিসেবের খাতায় লেখা থাকল—শীর্ষে এখনও বার্সেলোনা (Barcelona)! ঠিক পিছনে তাড়া করে চলেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। চার পয়েন্ট পেছনে এমবাপে, বেলংহ্যামরা।

রবিবার রাতে সান্তিয়াগো বার্নাবেউ (Santiago Bernabeu) ময়দানের ডার্বিতে আতলেতিকো মাদ্রিদকে (Atletico Madrid) ৩-২ গোলে পরাস্ত করল রিয়াল। ঠিক তার আগেই রাইয়ো ভালেকানোকে (Rayo Vallecano) ১-০ হারিয়ে তিন পয়েন্ট তুলে নেয় বার্সা। ফলে লাভ-লোকসানের ঊর্ধ্বে দুই দলের ব্যবধান দাঁড়িয়ে রইল চার পয়েন্টে।

ভিনির একচ্ছত্র দাপটে ডার্বি জয়

ম্যাচের শুরুটা কিন্তু রিয়ালের পক্ষে ছিল না। প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো। গোল করেন আডেমোলা লুকম্যান (Ademola Lookman)। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ছবি। প্রথমে ফেদেরিকো ভালভার্দে (Federico Valverde) সমতা ফেরান। তারপর মঞ্চে এন্ট্রি ভিনি জুনিয়রের (Vinicius Junior)। একের পর এক আক্রমণে বিপক্ষ ডিফেন্স ভেঙে দেন তিনি।

লড়াই সহজ ছিল না। প্রমাণ মেলে খানিক বাদে। দূরপাল্লার শটে সমতা ফেরান নাহুয়েল মোলিনা (Nahuel Molina)। ম্যাচ তখন ২-২। কিন্তু দলের পরিত্রাতা হয়ে জয়সূচক গোল আসে সেই ভিনিসিয়াসের পা থেকে! তাঁর দুরন্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত। অন্তিম লগ্নে ভালভার্দে লাল কার্ড দেখায় ১০ জনে খেলতে হয় রিয়ালকে। কিন্তু তাতে ফল বদলায়নি। রুডিগারের নেতৃত্বে জমাট রক্ষণ লিড ধরে রাখে।

গতরাতের ম্যাচ ছিল কোচ আলভারো আরবেলোয়ার (Alvaro Arbeloa) প্রথম ডার্বি। জয় ছিনিয়ে সেই পরীক্ষা উতরে গেলেন তিনি।

বার্সার কষ্টার্জিত ৩ পয়েন্ট

দিনের অন্য খেলায় ক্যাম্প ন্যু (Camp Nou) ময়দানে খেলতে নামে বার্সেলোনা। লড়াইটা খুব একটা সহজ ছিল না। রোনাল্ড আরাউহোর (Ronald Araujo) হেডারেই আসে ম্যাচের একমাত্র গোল। কিন্তু ম্যাচের নায়ক তিনি নন, জোয়ান গার্সিয়া (Joan Garcia)। একাধিক দুরন্ত সেভে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন বার্সা গোলরক্ষক। বিশেষত দ্বিতীয়ার্ধে। রায়ো ভ্যালেকানো বারবার চাপ তৈরি করেছিল। কিন্তু সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ! কাল বার্সা আক্রমণে খুব একটা ধারালো দেখায়নি। বিশেষ করে রাফিনহা (Raphinha)। একগাদা সুযোগ নষ্ট করেন। তবুও শেষ পর্যন্ত তিন পয়েন্ট এসেছে। এটাই হান্সি ফ্লিককে স্বস্তি দেবে।

লিগের লড়াই আরও জমাট

এই ফলাফলের পর লা লিগা (La Liga) আরও জমে উঠল। শীর্ষে বার্সা, ঠিক পিছনে রিয়াল। অন্য ম্যাচে অ্যাথলেটিক বিলবাও (Athletic Bilbao) ২-১ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে (Real Betis)। আর আলাভেস (Alaves) তিন গোল পিছিয়ে থেকেও ৪-৩ জিতেছে সেল্টা ভিগোর (Celta Vigo) বিরুদ্ধে।

সব মিলিয়ে স্পষ্ট—শিরোপার লড়াই এখনও অনেক বাকি। বার্সা এগিয়ে থাকলেও রিয়াল হাল ছাড়ার পাত্র নয়।


```