Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

La Liga: বিলবাওকে ৪ গোলে দুমড়ে দিল বার্সা, স্পটিফাই ন্যু ক্যাম্পে বাজল জয়ের প্লে-লিস্ট

সাকুল্যে এল চার গোল, ৪৫ হাজার দর্শকের সামনে উৎসব—সব মিলিয়ে বার্সার নতুন মাঠের উদ্বোধন হল ঠিক রাজকীয় কায়দায়।

La Liga: বিলবাওকে ৪ গোলে দুমড়ে দিল বার্সা, স্পটিফাই ন্যু ক্যাম্পে বাজল জয়ের প্লে-লিস্ট

লামিন ইয়ামাল

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 November 2025 11:14

দ্য ওয়াল ব্যুরো: দু-সাড়ে দু’বছর পর নিজের ঘরে ফেরাটা বার্সেলোনা (Barcelona) করে রাখল স্মরণীয়। পুনর্নির্মিত স্পটিফাই ন্যু ক্যাম্পে (Spotify Camp Nou) প্রথম ম্যাচেই অ্যাথলেটিক বিলবাওকে (Athletic Bilbao) ৪-০ স্কোরলাইনে হারিয়ে লা লিগার (La Liga) শীর্ষে রিয়াল মাদ্রিদের সঙ্গে সমতায় পৌঁছল হান্সি ফ্লিকের (Hansi Flick) দল।

স্টেডিয়াম ফেরার পরিকল্পনা ছিল এক বছর আগে, কিন্তু তৈরি করে সবুজ সংকেত পেতে সময় লাগায় পিছিয়েছে উদ্বোধন। শনিবার সেই দিন। অবশেষে ৪৫ হাজারের বেশি দর্শকের সামনে কার্যত ‘নতুন যুগে’র প্রথম ম্যাচ খেলল বার্সেলোনা। আর মাঠে নামতেই রঙিন আতশবাজি, ঝলমলে আলো–শো আর উচ্চকিত গান—সব মিলিয়ে উৎসবের আবহ!

রেফারি বাঁশি বাজাতে সেই উচ্ছ্বাস ফুটে ওঠে ফুটবলেও। চারের মিনিটেই দলকে এগিয়ে দেন অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। মিডফিল্ডে বল কেড়ে নেওয়া এরিক গার্সিয়ার (Eric Garcia) পাস থেকে অনায়াসে উনাই সিমনকে (Unai Simón) পরাস্ত করেন তিনি। গোলরক্ষক হাত ছোঁয়ালেও গোল বাঁচাতে পারেননি। চোটে ভরা মৌসুমে এটিই লেওয়ার আট নম্বর লিগ গোল।

১০ মিনিটের মাথায় গ্যালারি গর্জে ওঠে। এবার অবশ্য গোল নয়। চিৎকার শুরু হয় লিওনেল মেসির (Lionel Messi) নাম ধরে—দল নতুন অধ্যায় শুরু করলেও পুরনো নায়ককে যে ভোলেনি কেউ!

হাফটাইমের আগেই ব্যবধান বাড়ান ফেরান টরেস (Ferran Torres)। লামিন ইয়ামালের (Lamine Yamal) অসাধারণ আউটসাইড–বুট পাস ধরে দ্বিতীয় গোল নিশ্চিত করেন স্প্যানিশ ফরোয়ার্ড। সিমন আবারও সেভ করতে ব্যর্থ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আসে তৃতীয় গোল। হাই প্রেসে কেড়ে নেওয়া বল এরিক গার্সিয়া লপেজকে (Fermín López) বাড়িয়ে দেন, যিনি শান্ত মাথায় ফিনিশ করতে কোনও ভুল করেননি। ২১ বছরের মিডফিল্ডারের উদ্যমে বিলবাও রক্ষণ বারবার বিপর্যস্ত দেখাচ্ছিল। সেই হতাশাতেই লপেজকে পেছন থেকে ফাউল করে বসেন ওইহান সাংসেট (Oihan Sancet)। ভিএআর চেকের পর সরাসরি লাল কার্ড। এতে ম্যাচ পুরোপুরি একতরফা হয়ে যায়।

ইনজুরি থেকে ফিরেই দ্বিতীয়ার্ধে মাঠে নামেন রাফিনিয়া (Raphinha)। আর নেমেই দূর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট! যদিও শেষ পর্যন্ত স্পেনীয় তারকা জাদু দেখিয়েই ময়দান ছাড়েন। দারুণ থ্রু–পাসে ফেরান টরেসের হাতে তুলে দেন সুবর্ণ সুযোগ। স্ট্রাইকারের স্বভাব দক্ষতায় অনায়াসে নিজের দু’নম্বর গোলে এতটুকু ভুল করেননি তিনি! অন্যদিকে গোলরক্ষক জোয়ান গার্সিয়া (Joan Garcia) দলে ফিরে আশ্বাস জোগালেন। বজায় রাখলেন ক্লিন শিট। সাকুল্যে এল চার গোল, ৪৫ হাজার দর্শকের সামনে উৎসব—সব মিলিয়ে বার্সার নতুন মাঠের উদ্বোধন হল ঠিক রাজকীয় কায়দায়।


```