Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পেশাল অফার, মোহনবাগানের ইতিহাস জানতে স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ! ঘোষণা কুণালের

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাগান সচিব দেবাশিস দত্ত।

স্পেশাল অফার, মোহনবাগানের ইতিহাস জানতে স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ! ঘোষণা কুণালের

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ

শেষ আপডেট: 13 November 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: স্কুল পড়ুয়াদের জন্য এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। জানানো হয়েছে, শীতকালের ছুটিতে মোহনবাগান মিউজিয়ামের দরজা খুলে দেওয়া হবে। বুধবার (১৩ নভেম্বর) ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই কথাটি জানালেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ।

তিনি বললেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে স্কুলের পাঠ্যসূচিতে মোহনবাগানের ইতিহাস নিয়ে এসেছেন। সেখানে ময়দানের ইতিহাস আছে। মোহনবাগান একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান।' 

তাঁর প্রস্তাব, 'যে স্কুলগুলোর ফুটবল নিয়ে আগ্রহ রয়েছে, তাদের আমরা আমন্ত্রণ জানাব। স্কুল পড়ুয়ারা এখানে এসে মোহনবাগানের বর্ণাঢ্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ক্লাবের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয় হবে। ফটোসেশনও করাতে পারেন।'

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি প্রস্তাব দিয়েছেন, 'যদি স্কুল পড়ুয়াদের বিকেলবেলা নিয়ে আসা সম্ভব হয়, তাহলে সিনিয়র দলের অনুশীলনও তারা দেখতে পারবে। প্র্যাকটিসের পর বর্তমান ফুটবলারদের সঙ্গেও তারা কথাবার্তা বলতে পারবে। এতে কোনও অসুবিধে নেই।' 

তিনি আরও যোগ করেছেন, 'আগামী ডিসেম্বর মাস থেকেই এই নয়া উদ্যোগ চালু হয়ে যাবে। কারণ এটা শীতকালেই একমাত্র করা সম্ভব। গ্রীষ্মকালে করা যাবে না।'


```