Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শুরুতেই গোওওওওওলললল, ম্যাকলারেন এগিয়ে দিলেন মোহনবাগানকে

লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।

শুরুতেই গোওওওওওলললল, ম্যাকলারেন এগিয়ে দিলেন মোহনবাগানকে

গোল করার পর জেমি ম্যাকলারেনের উচ্ছ্বাস

শেষ আপডেট: 11 January 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো : কলকাতা ডার্বির শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করলেন মোহনবাগানের তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন। মাত্র ২ মিনিটে মেরিনার্সরা এগিয়ে যাওয়ার কারণে বাগান সমর্থকরা কার্যত উল্লাসে ফেটে পড়েছেন।

বাগানের এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে পিছন থেকে থ্রু বল বাড়িয়েছিলেন আশিস রাই। হেক্টর ইউস্তের কাছে বলটা ক্লিয়ার করার কোনও সুযোগই ছিল না। ম্যাকলারেন ছোট্ট একটা টাচে লাল-হলুদ জালে জড়িয়ে দিলেন। তবে এখনও অনেকটাই খেলা বাকি রয়েছে। গত ৯ আইএসএল ডার্বির মধ্যে আটটাতেই জিতেছে মোহনবাগান। বাকী একটা ম্যাচ ড্র হয়েছিল।

মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ :

বিশাল কাইথ (গোলকিপার), টম অলড্রেড, শুভাশিস বসু, রডরিগস, আশিস রাই, আব্দুল সাহাল, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, আপুইয়া, মনবীর সিং এবং জেমি ম্যাকলারেন।

ইস্টবেঙ্গল এফসি-র প্রথম একাদশ :

প্রভসুখন গিল, হেক্টর ইউস্তে, নুঙগা, হিজাজি মাহের, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, পিভি বিষ্ণু, জিকসন সিং, ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ডেভিড।

একনজরে পয়েন্ট টেবিল

লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।


```