Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইন্ডিয়ান সুপার লিগের হাত ধরেই 'নবজাগরণ' ভারতীয় ফুটবলে

ফ্র্যাঞ্চাইজি ফুটবল দুনিয়ায় ইন্ডিয়ান সুপার লিগ একটা নয়া অভিধান তৈরি করেছে।

ইন্ডিয়ান সুপার লিগের হাত ধরেই 'নবজাগরণ' ভারতীয় ফুটবলে

ভারতীয় ফুটবলের মানচিত্র বদলে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ

শেষ আপডেট: 3 September 2024 13:47

দ্য ওয়াল ব্যুরো : ভারত যে ফুটবলের অন্যতম বড় পীঠস্থান, তা বলা যেতেই পারে। যদিও বিশ্ব ফুটবলের নিরিখে ভারতীয়দের মান নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন বরাবরই উঠেছে। তবে ইন্ডিয়ান সুপার লিগ সেই কাটা ঘায়ে যে কিছুটা হলেও মলম লাগিয়েছে, তা বলা যেতেই পারে। বলা যেতেই পারে যে আইএসএল টুর্নামেন্ট ভারতীয় উপমহাদেশে এক স্বস্তির অক্সিজেন নিয়ে এসেছে।

সালটা ছিল ২০১৩। তখন পর্যন্ত দেশের ফুটবল ক্লাবগুলো ৯০ মিনিটের লড়াইয়ে রাজত্ব করে যাচ্ছে। বিশ্ব ফুটবল ক্রমতালিকায় টিম ইন্ডিয়া ১৫৪ নম্বরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। ততদিনে ক্রিকেট অবশ্য দেশবাসীর হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছে।

২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের টি-২০ বিশ্বকাপ জয় ভারতীয়দের কার্যত চমকে দিয়েছিল। ২০০৮ সাল থেকেই শুরু হয়ে গেল আইপিএল। প্রথম কয়েক বছরেই সাফল্যের সিঁড়িতে ভারতীয় ক্রিকেট অনেকটা এগিয়ে যায়। দেশ-বিদেশের ক্রিকেটারদের মেলবন্ধন ভারতীয় ক্রিকেটারদের নবজাগরণ ঘটিয়েছিল, তা বলা যেতেই পারে।

অবশেষে ২০১৩ সালের ২১ অক্টোবর ক্রিকেটের দেখানো পথে ভারতীয় ফুটবলেও হল ফ্র্যাঞ্চাইজি অভ্যুত্থান। জন্ম হল ইন্ডিয়ান সুপার লিগের। তারপর থেকে কেটে গিয়েছে ১০ বছর। একাধিক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট নিজেকে আরও শানিত করেছে। আরও ঝাঁ চকচকে হয়েছে ভারতীয় ফুটবলের সংজ্ঞা।

ফ্র্যাঞ্চাইজি ফুটবল দুনিয়ায় ইন্ডিয়ান সুপার লিগ একটা নয়া অভিধান তৈরি করেছে। কথা ছিল, ২০১৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই টুর্নামেন্টের প্রথম মরশুম আয়োজন করা হবে। কিন্তু, পরবর্তীকালে তা পিছিয়ে সেপ্টেম্বর মাসে আয়োজন করা হয়। সেইসঙ্গে ভারতীয় উপমহাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবলের জয়যাত্রা শুরু হয়ে যায়। 

২০১৯ সালের অক্টোবর মাসে এই টুর্নামেন্টের মুকুটে এক নয়া পালক যুক্ত হয়। ফিফা এবং এএফসি এই টুর্নামেন্টকে ভারতের সর্বোচ্চ ঘরোয়া ফুটবল লিগ হিসেবে স্বীকৃতি দেয়। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও এই টুর্নামেন্টকে স্বীকৃতি দিয়েছে।

আপাতত এই টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করে। দলগুলো হল - বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, ইস্টবেঙ্গল এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মহমেডান এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট এফসি, ওডিশা এফসি এবং পঞ্জাব এফসি।

ইন্ডিয়ান সুপার লিগের লক্ষ্য :

  • ঘরোয়া ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ের পরিকাঠামো তৈরি করা।
  • ভারতীয় ফুটবলকে আরও উৎসাহিত এবং গৌরবান্বিত করা।
  • ফুটবল খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে ভারতীয়দের আরও উৎসাহিত করা।
  • ভারতের ফুটবল প্রশাসন এবং ব্যবসাকে আরও সমৃদ্ধ করা।



এখনও পর্যন্ত মোট ৬ ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। সর্বাধিক তিনবার ট্রফি জিতেছে এটিকে। দু'বার জিতেছে চেন্নাইন এফসি এবং মুম্বই সিটি। এছাড়া একবার করে জিতেছে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং মোহনবাগান।


```