Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ISL: ৫ ম্যাচের লড়াই শেষ, কে কোথায় দাঁড়িয়ে? দেখে নিন আইএসএলের সর্বশেষ পয়েন্ট তালিকা

লিগ এখন জমে উঠছে। শীর্ষে মোহনবাগান এগিয়ে থাকলেও, মাঝের দলগুলির মধ্যে ব্যবধান খুব কম। ফলে পরের কয়েকটি ম্যাচেই বদলে যেতে পারে পুরো পয়েন্ট টেবিলের ছবি।

ISL: ৫ ম্যাচের লড়াই শেষ, কে কোথায় দাঁড়িয়ে? দেখে নিন আইএসএলের সর্বশেষ পয়েন্ট তালিকা

জেমি ম্যাকলারেন

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 March 2026 17:57

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ এগোচ্ছে, জমছে লড়াই। ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2025-26) ৫ ম্যাচ শেষে ছবিটা বেশ পরিষ্কার হতে শুরু করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। মাঝের সারিয়ে হাড্ডাহাড্ডি টক্কর।

সর্বশেষে খেলায় এফসি গোয়া (FC Goa) ও পাঞ্জাব এফসি (Punjab FC) ১-১ ড্র করায় টেবিলে লক্ষণীয় কিছু পরিবর্তন হয়েছে। এই ম্যাচেই গোল করেন ডেজান দ্রাজিচ (Dejan Drazic)। পাঞ্জাবের হয়ে এফিয়ং নসুঙ্গুসি (Effiong Nsungusi)।

কে কোথায় দাঁড়িয়ে?

৫ ম্যাচ শেষে শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)—১৩ পয়েন্ট। দ্বিতীয় জামশেদপুর এফসি (Jamshedpur FC)—১২ পয়েন্ট। তৃতীয় মুম্বই সিটি এফসি (Mumbai City FC)—১১ পয়েন্ট। চতুর্থ স্থানে উঠে এসেছে এফসি গোয়া (FC Goa)—৯ পয়েন্ট। ইস্টবেঙ্গল (East Bengal FC) নেমে গিয়েছে পাঁচে—৮ পয়েন্ট। সমসংখ্যক পয়েন্ট নিয়ে ছয়ে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।

সপ্তম স্থান ধরে রেখেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)—৬ পয়েন্ট। আটে পাঞ্জাব এফসি (Punjab FC)—৫ পয়েন্ট। নয় নম্বরে ইন্টার কাশি (Inter Kashi)—৫ পয়েন্ট। দশে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)—৪ পয়েন্ট। একাদশতম স্থানে ওড়িশা এফসি (Odisha FC)—২ পয়েন্ট। বারো নম্বরে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC)—১ পয়েন্ট। তেরো নম্বরে এসসি দিল্লি (SC Delhi)—১ পয়েন্ট। আর এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি চোদ্দো নম্বরে থাকা মহামেডান এসসি (Mohammedan SC)।

সর্বোচ্চ গোলদাতা

এবার নজর গোলদাতাদের দিকে। শীর্ষে রয়েছেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)—৭ গোল, যিনি খেলছেন মোহনবাগানের (Mohun Bagan SG) হয়ে। দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গলের ইউসেফ এজেজ্জারি (Youssef Ezzejjari)—৫ গোল। ৪ গোল করে তিনে রয়েছেন দু’জন—ডেজান দ্রাজিচ (Dejan Drazic) (FC Goa) এবং এফিয়ং নসুঙ্গুসি (Effiong Nsungusi) (Punjab FC)। ৩ গোল লালিয়ানজুয়ালা ছাংতের (Lallianzuala Chhangte), খেলছেন মুম্বই সিটি এফসি-তে (Mumbai City FC)।

অ্যাসিস্ট তালিকায় কারা এগিয়ে?

অ্যাসিস্ট তালিকায় একাধিক খেলোয়াড় রয়েছেন। সবুজ-মেরুন শিবিরের তিন ফুটবলার—অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa), লিস্টন কোলাসো (Liston Colaco) এবং শুভাশিস বসু (Subhasish Bose)—প্রত্যেকেরই ২টি করে অ্যাসিস্ট। একই সংখ্যক অ্যাসিস্ট রয়েছে মাদিহ তালাল (Madih Talal) (Jamshedpur FC) এবং নিখিল পূজারির (Nikhil Poojary) (Bengaluru FC)।

সব মিলিয়ে লিগ এখন জমে উঠছে। শীর্ষে মোহনবাগান এগিয়ে থাকলেও, মাঝের দলগুলির মধ্যে ব্যবধান খুব কম। ফলে পরের কয়েকটি ম্যাচেই বদলে যেতে পারে পুরো পয়েন্ট টেবিলের ছবি।


```