আইএসএলে দুই দলই এবার ভালো ফর্মে। মোহনবাগান ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে—এক পয়েন্টে এগিয়ে সামনে শুধু মুম্বই সিটি।

ইস্টবেঙ্গল বনাম মোহন বাগান
শেষ আপডেট: 2 April 2026 13:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ডার্বির (Kolkata Derby ISL 2025-26) জন্য সমর্থকদের অপেক্ষা আরও বাড়ল। ৫ মে নির্ধারিত ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ম্যাচ পিছিয়ে গেল ১২ দিন। নতুন তারিখ ১৭ মে।
সরকারি বয়ানে ‘অনিবার্য কারণ’ লেখা হলেও আদতে বঙ্গে নির্বাচনের জেরেই এই সিদ্ধান্ত। ভেন্যু ও কিক-অফের সময় (সন্ধে ৭টা ৩০) অবশ্য অপরিবর্তিত থাকছে—যুবভারতী ক্রীড়াঙ্গন। উল্লেখ্য, এটা মোহনবাগানের পরপর দ্বিতীয় হোম ম্যাচ পিছিয়ে যাওয়ার ঘটনা। আগে ইন্টার কাশীর বিরুদ্ধে ২৬ এপ্রিলের ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছিল ১২ মে-তে।
আইএসএলে দুই দলই এবার ভালো ফর্মে। মোহনবাগান ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে—এক পয়েন্টে এগিয়ে সামনে শুধু মুম্বই সিটি। ইস্টবেঙ্গল চতুর্থ, ১১ পয়েন্ট নিয়ে। দুই দলের ফর্ম যদি ধরে রাখে, ১৭ মে-র ডার্বি হতে পারে মরসুমের অন্যতম বড় ম্যাচ।