Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অতীত গরিমায় এখনও ভাস্বর শৈলেন মান্নার ক্লাব, কলকাতা লিগের জার্সি উদ্বোধন হাওড়া ইউনিয়নের

কলকাতা লিগকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী হাওড়া ইউনিয়নের নয়া জার্সির আত্মপ্রকাশ ঘটল ।

অতীত গরিমায় এখনও ভাস্বর শৈলেন মান্নার ক্লাব, কলকাতা লিগের জার্সি উদ্বোধন হাওড়া ইউনিয়নের

হাওড়া ইউনিয়নের জার্সি উদ্বোধন

শেষ আপডেট: 5 July 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ইউনিয়ন। শতাব্দী প্রাচীন এই নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস, ঐতিহ্য। কলকাতার বাইরের দল হলেও হাওড়া জেলার এই ক্লাব কলকাতা লিগে অন্যতম শক্তিশালী দল হিসাবে পরিচিত ছিল। কিন্তু গঙ্গা দিয়ে জল গড়ানোর সঙ্গে সঙ্গে হাওড়া ইউনিয়নও তার গরিমা কিছুটা হলেও হারিয়েছে। তবে এবার আবার কোমর বেঁধে নেমে পড়েছেন ক্লাব কর্তারা। চাইছেন, ফিরে আসুক পুরনো ঐতিহ্য। আবার কলকাতা ময়দানে শক্তিশালী দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করুক এই ক্লাব।  

কলকাতা লিগকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী হাওড়া ইউনিয়নের নয়া জার্সির আত্মপ্রকাশ ঘটল (Howrah Union unveils Kolkata league jersey)অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ক্লাবের কিংবদন্তি কর্তা প্রয়াত আদিনাথ দের পুত্র অনির্বাণ দে। তিনি জানিয়েছেনএই সবে শুরুতাঁরা ধীরে ধীরে ক্লাব ঘিরে নানা কর্মকাণ্ড সংগঠিত করবেন। 

হাওড়া ইউনিয়নের নতুন জার্সি খুবই উজ্জ্বল। এই অনুষ্ঠানে ক্লাবের দুই নামী প্রাক্তন ফুটবলারকে সংবর্ধিত করা হয়েছে। ছিলেন দিকপাল ফুটবলার ও বিখ্যাত কোচ জহর দাস ও সমীর চৌধুরী। দু’জনেই নয়া প্রজন্মকে ফুটবলের প্রতি উৎসাহ দান করেছেন। 

জহর দাস বলেছেন, “আইএসএলে বাংলার ফুটবলারদের প্রাধান্য দেওয়া হলে আরও আকর্ষণীয় হতো। কিন্তু আমাদের ছেলেদের ৯০ মিনিট খেলার মতো দম নেইযে কারণে তাদের প্রতি ভরসা নেই ক্লাবের কর্তাদের। কারণ বহু ফুটবলারকে সংসার চালানোর জন্য খেপ ফুটবল খেলতে হয়।

সমীর চৌধুরী শিক্ষার্থী ফুটবলারদের তাদের কোচ ও অফিসিয়ালদের শ্রদ্ধা ও সম্মান করতে বলেছেন। ফুটবল মাঠ যে প্রকৃত মানুষ তৈরির কারখানাসেই কথাও মনে করিয়ে দিয়েছেন।

১৯২২ সালে হাওড়া আমতায় এই ক্লাবের জন্ম। শতাব্দিপ্রাচীন এই ক্লাবটি এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যা যুগযুগ ধরে তারকাদের উত্থানের মঞ্চ হিসেবে কাজ করে এসেছে। ফুটবলে যেমন শৈলেন মান্না থেকে শুরু করে অরুণ ঘোষঅশোক চট্টোপাধ্যায়এমএ সাত্তারপ্রণব গঙ্গোপাধ্যায়জহর দাসপি কান্ননশিবাজী বন্দ্যোপাধ্যায়শিশির ঘোষঅতনু ভট্টাচার্যরা এই ক্লাবে খেলেই বড় দলে সই করেছিলেন। কোচ হয়েছেন অমল দত্তঅরুণ সিনহাসাহু মেওয়ালালবাবু মানিরা। 

ক্রিকেটে সম্বরণ বন্দ্যোপাধ্যায়রাজু মুখোপাধ্যায়দের উত্তরণও হাওড়া ইউনিয়নের হাত ধরেই। তারপরে গৌতম সোম (জুনিয়র)এমনকী পি সেন ট্রফিতে আরপি সিং ও সুরেশ রায়নাও এই ক্লাবের জার্সি পরে খেলেছিলেন।

হাওড়া ইউনিয়ন এমন একটি ক্লাবযেখানে চারটি বিভাগের অ্যাকাডেমি সমানভাবে চলছে। ফুটবলক্রিকেটহকি ও ভলিবল। অতীতের সেই ধারা বজায় রাখার চেষ্টা করছেন বর্তমান প্রশাসনের কর্তারা। ২০০৪ সালে হাওড়া ইউনিয়ন পরিচালিত ক্রিকেট অ্যাকাডেমির সূত্রপাত করেন সৈয়দ কিরমানি। মোট ১০০ শিক্ষার্থীকে নিয়ে পথচলা শুরু হয়েছিল। সেই অ্যাকাডেমি এখনও চলছে তাঁবুর পাশেই।

ক্লাবের এই মুহর্তে যিনি শীর্ষ কর্তা অনির্বাণ দে জানিয়েছেন, ‘‘একটা সময় সবাই জানতহাওড়া ইউনিয়নে শৈলেন মান্না খেলেছিলেনজিতেছিল স্ট্যাফোর্ড কাপ। কিন্তু আমাদের ক্লাবের ইতিহাস দেখলে এই দুটি ঘটনা ছাড়াও বহু বিষয় স্মরণীয় হয়ে রয়েছে।’’ 

হাওড়া ইউনিয়নের সঙ্গেই একই ছত্রছায়ায় রয়েছে হাওড়া টাউন এবং মিলনচক্র ক্লাব। দুটি ক্লাবেরই সচিব পদে রয়েছেন অনির্বাণ দে। হাওড়া ইউনিয়নে দীর্ঘদিন সভাপতি ছিলেন শিল্পপতি রুসি মোদী। সম্প্রতি তিনবছর আগেই ক্লাবের শতবর্ষ পালন হয়েছে। অনুষ্ঠানে ডাকটিকিট প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়সহ নানা ব্যক্তিত্ব।


```