.webp)
শেষ আপডেট: 29 November 2023 23:36
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী ক্রীড়াঙ্গনের স্মৃতি যেন উসকে দিচ্ছে এবারের যুব বিশ্বকাপ ফাইনাল। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফাইনালে এর আগে ইংল্যান্ড ও স্পেন মুখোমুখি হয় কলকাতায় ২০১৭ সালে।
ছ'বছর পরে ফের ইউরোপের দুটি দল খেলবে এবারও। আর্জেন্টিনা আগেই বিদায় নিয়েছে। এবার ফাইনালে খেলবে জার্মানি ও ফ্রান্স।
মঙ্গলবার বিকেলে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ফাইনালে নাম লিখিয়েছে জার্মানি। ৩৮ বছর পর ফাইনালে উঠে জার্মানি অপেক্ষায় ছিল প্রতিপক্ষের। রাতে দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়ে জার্মানির প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স।
ফ্রান্স এর আগে একবারই ফাইনালে উঠেছিল ২০১১ সালে। শিরোপাও জিতে নিয়েছিল ফ্রান্সের কিশোররা। ২২ বছর পর তাদের সামনে শিরোপা উদ্ধারের সুযোগ। জার্মানির সামনে সুযোগ প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার। তারা সিনিয়র বিশ্বকাপ জিতেছে চারবার।
২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে কোন দল হাসবে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষা। ফ্রান্সের দ্বিতীয় নাকি জার্মানির প্রথম সে উত্তর মিলবে চারদিন পর।
ইতিহাস যে এভাবেই বারবার লেখা হয় সেটি আরও একবার প্রমাণ হয়ে গেল। এবার যুব বিশ্বকাপে ব্রাজিল ছন্দে না থাকলেও মেসির দেশ শুরু থেকেই ছন্দে ছিল। তবুও তারা ফাইনালের টিকিট পেতে ব্যর্থ হয়েছে।