Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

EPL: পাঁচের পালটা চার! ফুলহ্যাম-ম্যান সিটির ৯ গোলের থ্রিলারে জিতল কারা?

জয়ের সুবাদে সিটি লিগ টেবিলে দ্বিতীয়, শীর্ষে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছনে।

EPL: পাঁচের পালটা চার! ফুলহ্যাম-ম্যান সিটির ৯ গোলের থ্রিলারে জিতল কারা?

রুবেন দিয়াজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 December 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের ক্রেভেন কটেজে মঙ্গলবার রাতে যা হল, সেটা প্রিমিয়ার লিগের (Premier League) কোনও সাধারণ ম্যাচ নয়—রুদ্ধশ্বাস রোলারকোস্টার! নয় গোল, দুরন্ত ছন্দ, মুহুর্মুহু আক্রমণ–প্রতি আক্রমণ। যা শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল ম্যানচেস্টার সিটি (Manchester City)। স্কোরলাইন—৫–৪।

আলোচনার কেন্দ্রবিন্দু, অবশ্যই আর্লিং হালান্ড (Erling Haaland)। ১১১টি লিগ ম্যাচে ১০০ গোল—প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুত ‘সেঞ্চুরিয়নে’র মালিক এখন তিনিই। আগের রেকর্ড ছিল অ্যালান শিয়েরারের (Alan Shearer)—১২৪ ম্যাচ।

১৭ মিনিটেই সিটি লিড পায়। জেরেমি ডোকুর (Jeremy Doku) মাপা কাট–ব্যাক থেকে হালান্ড প্রথম টাচে যেভাবে বল জালে পাঠালেন, তাতে গোলকিপার লেনো (Bernd Leno) নড়তেই পারেননি। গোলটা হালান্ডের স্বভাবসিদ্ধ ‘ফার্স্ট-টাইম ফিনিশে’র নিখুঁত নমুনা!

খানিক বাদেই ভূমিকা বদলালেন হালান্ড। এবার গোল নয়, বাড়ালেন অ্যাসিস্ট! দারুণ শক্তি আর নিয়ন্ত্রণে ডিফেন্ডারের ট্যাকল বাঁচিয়ে রেইন্ডার্সকে (Reijnders) পাস। ডাচ মিডফিল্ডার নিখুঁত চিপে করলেন সিটির দ্বিতীয় গোল। ৪৪ মিনিটে ফিল ফডেনের (Phil Foden) দুরন্ত দূরপাল্লার শটে ৩–০। ফুলহ্যাম অবশ্য হাল ছাড়েনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্মিথ রোয়ের (Smith Rowe) হেডারে ব্যবধান কমায়।

কিন্তু দ্বিতীয়ার্ধে ফের আঘাত হানেন ফডেন—হালান্ডের হেড–ফ্লিক থেকে তীক্ষ্ণ কোণ থেকে দুর্দান্ত ফিনিশ। ৪–১। এরপর ডোকুর শটের ডিফ্লেশনে স্যান্ডার বের্গের (Sander Berge) আত্মঘাতী গোল—৫–১। মনে হচ্ছিল ম্যাচ সেখানেই শেষ। কিন্তু এখানেই আসল নাটক শুরু। ৫৭ মিনিটে অ্যালেক্স ইওবি (Alex Iwobi) গোল করে ফের খেলায় ফিরিয়ে আনেন ফুলহ্যামকে। ৭২ মিনিটে বদলি স্যামুয়েল চুকউইজে (Samuel Chukwueze) দুরন্ত শটে ব্যবধান নামান ৫–৩-এ। ৭৮ মিনিটের মাথায় কর্নার থেকে তাঁর-ই দ্বিতীয় গোল—৫–৪। সিটির ইতালীয় কিপার ডোনারুমা (Gianluigi Donnarumma) বল ক্লিয়ার করতে ব্যর্থ, ভিড়ের মধ্য দিয়ে জড়িয়ে গেল জালে।

ম্যাচের শেষ আট মিনিট আর অতিরিক্ত সময় জুড়ে গ্যালারির পাশাপাশি মাঠে ছড়িয়ে পড়ে দমচাপা উদ্বেগ। ফুলহ্যামের জশ কিং (Josh King) অন্তিম সেকেন্ডে সুর্বণ সুযোগ তৈরি করেন। বল জালে জড়াতে যাচ্ছিল, ঠিক এমন সময় গোল-লাইন থেকে গুয়াভার্দিওল (Josko Gvardiol) দূরে ঠেলে দেন। শেষমেশ রক্ষা পায় সিটি, ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন হালান্ডরা। পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) বলেন, ‘আমাদের ডিফেন্স নিয়ে চিন্তা আছে, কিন্তু দল চরিত্র দেখিয়েছে। আর হালান্ড তো অসাধারণ!’ এই জয়ের সুবাদে সিটি লিগ টেবিলে দ্বিতীয়, শীর্ষে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছনে।


```