Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নির্বিষ আক্রমণ লাল-হলুদের, হাফটাইমে জোড়া গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল

এই ম্য়াচে ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার খেলছেন না।

নির্বিষ আক্রমণ লাল-হলুদের, হাফটাইমে জোড়া গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল এফসি

শেষ আপডেট: 17 December 2024 20:24

দ্য ওয়াল ব্যুরো : সুপার সিক্সে ওঠার লড়াই ইতিমধ্যে ইস্টবেঙ্গলের কাছে অনেকটা কঠিন হয়ে গিয়েছে। গত ম্যাচে তারা ওড়িশা এফসি-র বিরুদ্ধে ১-২ গোলে হেরে গিয়েছিল। আশা ছিল, পঞ্জাবের বিরুদ্ধে হয়ত তারা ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু, তেমন দৃশ্য দেখতে পাওয়া গেল না। প্রথমার্ধের শেষে ০-২ ব্যবধানে তারা পিছিয়ে পড়েছে।

এই ম্যাচের শুরু থেকেই পঞ্জাবের আক্রমণ চোখে পড়ার মতো ছিল। চোখের নিমেষে লাল-হলুদের ডিফেন্স একাধিকবার ছিন্নভিন্ন করেছে। ২০ মিনিটে আসে পঞ্জাবের প্রথম গোল। আসমির সুলজিচের ডান পায়ের শট লাল-হলুদ ব্রিগেডের মাথা ব্যথা বাড়ায়। এই গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন এজিকুয়েল ভিদাল।

৩৮ মিনিটে ভিদাল নিজেই লিড বাড়ালেন। কঠিন একটি অ্যাঙ্গেল থেকে তাঁর বাঁ-পায়ের শট টপ লেফট কর্নার দিয়ে ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায়। এই পরিস্থিতিতে ম্যাচের দ্বিতীয়ার্ধে আদৌ কামব্যাক করতে পারে কি না, সেটাই দেখার।

এই ম্যাচে ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার খেলছেন না। কেউ চোটে আক্রান্ত, কেউবা কার্ড সমস্যায় জর্জরিত। ওড়িশার বিরুদ্ধে খেলতে নেমে মারাত্মক চোট পেয়েছিলেন মাদিহ তালাল। তালালের অভাব ইস্টবেঙ্গল একেবারেই পূরণ করতে পারেনি। খেলতে নামেননি দিয়ামান্তাকোসও। সবমিলিয়ে ইস্টবেঙ্গলের সেই পুরনো ব্যর্থতার ছবিটা আরও একবার ফিরে আসছে, এমন আশঙ্কাই করছে মশালবাহিনী।


```