Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দিমি'র গোলে সূর্যোদয়, ভয়ঙ্কর হয়ে উঠেছে বদলে যাওয়া ইস্টবেঙ্গল

পাশাপাশি নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল।

দিমি'র গোলে সূর্যোদয়, ভয়ঙ্কর হয়ে উঠেছে বদলে যাওয়া ইস্টবেঙ্গল

গোল করার পর দিয়ামান্তাকোসের উচ্ছ্বাস (ফাইল ছবি)

শেষ আপডেট: 29 November 2024 20:23

দ্য ওয়াল ব্যুরো : এ যেন একেবারে বদলে যাওয়া ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের হাতে যে দলটা ছিল, তার থেকে বর্তমান দল একেবারে আলাদা। অস্কার ব্রুজোঁ এই দলের দায়িত্ব গ্রহণ করার পরই ইস্টবেঙ্গল দলটা মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। 

বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে ব্রুজোঁ জানিয়েই দিয়েছিলেন যে নর্থ-ইস্টের বিরুদ্ধে তিনি শুরু থেকেই আক্রমণের ঝড় তুলবেন। আর সেটাই দেখতে পাওয়া গেল। ম্যাচের ২৩ মিনিটে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটালেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। মাদিহ তালালের বাড়ানো ক্রস থেকে নিখুঁত হেডে দলকে লিড দিলেন তিনি।

তবে পিভি বিষ্ণু এই ম্য়াচে আলাদা করে নজর কাড়লেন। এখনও পর্যন্ত কোনও গোল করতে না পারলেও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে ম্য়াচের ৪০ মিনিটে বক্সের মধ্যে ওরামের সঙ্গে একটা বল দখলের লড়াইয়ে নেমেছিলেন বিষ্ণু। শেষপর্যন্ত তিনি বলটা কাড়তে পারেননি। কিন্তু, তাঁর লড়াকু মানসিকতা সকলের নজর কাড়ল।

পাশাপাশি নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল। নর্থ-ইস্টের ফুটবলার আলাদিন আজাইরি বেশ কয়েকটা সুযোগ তৈরি করার চেষ্টা করলেও, প্রতিবারই তিনি প্রভসুখনের প্রাচীরে প্রতিহত হন। 

রেগুলেশন টাইমের পর আরও ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও, লাল-হলুদ ব্রিগেড গোলের ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও বড় কোনও চমক অপেক্ষা করছে? আপাতত কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে।


```