Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'১৯ ফাউল করেছে ওড়িশা, আর আমরা...', রেফারির বিরুদ্ধেই 'লাল কার্ড' অস্কারের

আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফের মাঠে নামবে ইস্টবেঙ্গল এফসি।

'১৯ ফাউল করেছে ওড়িশা, আর আমরা...', রেফারির বিরুদ্ধেই 'লাল কার্ড' অস্কারের

লাল কার্ড দেখানোর সিদ্ধান্তয় ক্ষুব্ধ অস্কার ব্রুজোঁ

শেষ আপডেট: 13 December 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো : ওড়িশার বিরুদ্ধে আটকে গিয়েছে ইস্টবেঙ্গলের বিজয়রথ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষপর্যন্ত ওড়িশা এই ম্যাচে ২-১ গোলে পরাস্ত হয়েছে।

তবে এই ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তের কারণে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু, একেবারে শেষবেলায় (৪২ মিনিটে) জিকসন সিংকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। আর সঙ্গে সঙ্গে তা লাল কার্ডে পরিণত হয়। রেফারির এই সিদ্ধান্তের কারণে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোঁ। তিনি রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও নিয়ে এসেছেন।

ম্যাচের শেষে অস্কার বললেন, 'ওরা তো ১৯ ফাউল করেছে। আর সেখানে আমরা মাত্র আটটা। রেফারির এই সিদ্ধান্তে আমি সত্যিই হতবাক। বিশেষ করে ওড়িশার ফুল-ব্যাক যথেষ্ট আক্রমণাত্মক খেলেছে। এক্ষেত্রে আলাদা করে ওদের রাইট ব্যাকের (রহিম আলি) কথা বলতেই হয়। ও তো নিজেই ৬-৭ ফাউল করল। কিন্তু, ওকে একবারও সতর্ক করা হল না।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আজ মাঠে যা হয়েছে, তা নিয়ে আমরা কেউই খুশি নই। তালালকে যেভাবে আক্রমণ করা হল, সেটা অবশ্যই ফাউল ছিল। কিন্তু, ওদের কোনও কার্ড দেখানো হল না।'

আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফের মাঠে নামবে ইস্টবেঙ্গল এফসি। এবার তাদের সামনে পঞ্জাব মেল থামানোর কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এই ম্যাচটি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হবে।


```