Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অবিচারের শিকার ইস্টবেঙ্গল? রেফারির লাল কার্ড নিয়ে একাধিক প্রশ্ন

বৃহস্পতিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল।

অবিচারের শিকার ইস্টবেঙ্গল? রেফারির লাল কার্ড নিয়ে একাধিক প্রশ্ন

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন জিকসন সিং

শেষ আপডেট: 12 December 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গলের কাছে আর কোনও রাস্তা খোলা নেই। সুপার সিক্সে উঠতে হলে বাকি প্রতিটা ম্য়াচই তাদের জিততে হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তারা ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। গত ২ ম্যাচে চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারানোর পর গোটা দলের আত্মবিশ্বাস ফিরে এসেছিল।

কিন্তু, প্রথমার্ধের শেষবেলায় ঘটে গেল সেই দূর্ঘটনা। ম্য়াচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের ফুটবলার জিকসন সিং। ওড়িশা এফসি-র ফুটবলার দিয়েগো মরিশিওকে খারাপ ট্যাকল করার জন্য জিকসনকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হল। যদিও আদৌ কার্ড দেখানোর মতো অপরাধ জিকসন করেছিলেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে আগামী ৪৫ মিনিট ইস্টবেঙ্গলকে ১০ জন মিলে খেলতে হবে। ইতিমধ্যে অনেকে বলতে শুরু করেছেন যে জিকসন যে গতিতে দৌড়চ্ছিলেন, সেক্ষেত্রে তাঁর রিফ্লেক্সে হাতটা ওভাবে উঠে গিয়েছিল। রেফারি চাইলে ব্যাপারটা ফাউল দিয়ে মিটিয়ে ফেলতে পারতেন। কিন্তু, এক্ষেত্রে হলুদ কার্ডটা একটু বাড়াবাড়িই হয়ে গেল। 

তবে একথা বলা যেতেই পারে ইস্টবেঙ্গল চলতি মরশুমে একাধিক বাধা টপকে এসেছে। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তো তারা ১ মিনিটের মধ্য়ে জোড়া লাল কার্ড দেখেছিল। মাঠ ছাড়তে হয়েছিল নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ সিংকে। তারপরও ম্য়াচটা গোলশূন্য ড্র করেছিল লাল-হলুদ ব্রিগেড। বলা ভালো, মাদিহ তালালের শটটা গোলপোস্টে লেগে ফিরে না এলে, ওই ম্য়াচটাও জিততে পারত মশালবাহিনী। এই ম্য়াচেও কি তেমনই কোনও চমক অপেক্ষা করছে। সেটা অবশ্য দ্বিতীয়ার্ধই বলতে পারবে।


```