
জেনে নিন, কীভাবে দেখবেন মিনি ডার্বির লাইভ স্ট্রিমিং
শেষ আপডেট: 9 November 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যালেঞ্জ লিগে দুরন্ত জয়ের পর ইস্টবেঙ্গল এফসি-র আত্মবিশ্বাস অনেকটাই ফিরে এসেছে। এবার তারা আইএসএল টুর্নামেন্টে সেই আত্মবিশ্বাসকে কাজে লাগাতে চায়। শনিবার (৯ নভেম্বর) সল্টলেক স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামবে।
এএফসি টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের টিকিট ইস্টবেঙ্গল কনফার্ম করলেও, আইএসএল টুর্নামেন্টে এখনও তারা একটাও ম্যাচ জিততে পারেনি। এখনও পর্যন্ত তারা ছ'টা ম্য়াচ খেলেছে। আর ছ'টাতেই তারা হেরে গিয়েছে।
দলের নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ লাল-হলুদের চাকা ঘোরাতে পারেন কি না, এখন সেটাই দেখার। চ্যালেঞ্জ লিগের অধিকাংশ ম্যাচেই ইস্টবেঙ্গলের দায়িত্বে ছিলেন অস্কার। এই টুর্নামেন্টে অপরাজিত থেকেছে মশালবাহিনী। তিন ম্যাচ থেকে তারা ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ ম্যাচে লেবাননের ক্লাব নেজমা এসসি-কে তারা হেলায় হারিয়ে দিয়েছে।
ইস্টবেঙ্গল : গিল (গোলকিপার), রাকিপ, আনোয়ার, হিজাজি, লালচুনুঙ্গা, শৌভিক, সাউল, তালাল, নাওরেম মহেশ, নন্দকুমার, দিয়ামান্তাকোস।
মহমেডান স্পোর্টিং : ছেত্রী (গোলকিপার), ছাকছুয়াক, গৌরব, ওগিয়ের, রালতে, ফানাই, কিয়াম, কাশিমোভ, ছোথে, গোমেজ, ফ্রাঙ্কা।
২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। এই ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।
ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচের লাইভ টেলিকাস্ট স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি ম্যাচের লাইভ স্ট্রিমিং আপনারা জিও সিনেমায় উপভোগ করতে পারেন।