Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'আমাদের হবে যুবভারতী', কলকাতা ডার্বির আগে হুঙ্কার ইস্টবেঙ্গলের

এই ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা ধার্য্য করা হয়েছে।

'আমাদের হবে যুবভারতী', কলকাতা ডার্বির আগে হুঙ্কার ইস্টবেঙ্গলের

অনলাইনে বুক করতে পারবেন কলকাতা ডার্বির টিকিট

শেষ আপডেট: 9 October 2024 21:41

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের সময়টা বেশ খারাপ যাচ্ছে। এখনও পর্যন্ত চারটে ম্য়াচের মধ্যে তারা একটাতেও জিততে পারেনি। এরমধ্যে আবার দলের হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে অস্কার ব্রুজোঁকে। এবার লাল-হলুদ ব্রিগেড সামনে কলকাতা ডার্বির চ্যালেঞ্জ। মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে তারা এবারের আইএসএল টুর্নামেন্টে জয়ডঙ্কা বাজাতে পারবে? সেই অপেক্ষাতেই আপাতত রয়েছে মশালবাহিনী।

প্রসঙ্গত, আগামী ১৯ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে কলকাতা ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই ম্যাচের অনলাইন টিকিট ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। মহাষষ্ঠীর (৯ অক্টোবর) সন্ধ্যায় ইস্টবেঙ্গল এফসি-র অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে। এই পোস্টে ইস্টবেঙ্গল সমর্থকদের ছবি পোস্ট করার পাশাপাশি ছবির উপরে লেখা রয়েছে, 'ভিওয়াইবিকে উইল বি আওয়ারস।' অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'যুবভারতী আমাদেরই হবে।' সঙ্গে ছবির ক্যাপশনে লেখা রয়েছে, কলকাতা ডার্বির অনলাইন টিকিট ইতিমধ্যে লাইভ করে দেওয়া হয়েছে।

কীভাবে কাটবেন কলকাতা ডার্বির টিকিট? স্টেডিয়ামে বসে এই ম্যাচ উপভোগ করতে চাইলে আপনাকে 'বুক মাই শো' প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটতে হবে। এই ম্য়াচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা ধার্য্য করা হয়েছে। এরপর একে একে ৩৫০, ৪০০, ৫০০, ১৫০০ এবং ৩০০০ টাকার টিকিট রাখা হয়েছে। আপনি নিজের পছন্দ অনুসারে টিকিট কাটতে পারেন।

আপাতত আইএসএল পয়েন্টস তালিকায় ইস্টবেঙ্গল একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে। চার ম্য়াচ খেললেও তাদের পয়েন্টের ঝুলি একেবারে শূন্য। এই পরিস্থিতিতে মোহনবাগানের বিরুদ্ধে তারা আদৌ কামব্যাক করতে পারবে কি না, তা নিয়ে লাল-হলুদ সমর্থকরাও যথেষ্ট সংশয়ে রয়েছে। কারণ ইস্টবেঙ্গলের তুলনায় মেরিনার্স ব্রিগেড অনেকটাই ভাল জায়গায় রয়েছে। গত চারটে ম্য়াচের মধ্যে তারা দুটোয় জয়লাভ করেছে। একটা ড্র করেছে এবং একটা হেরেছে। চার ম্য়াচে ৭ পয়েন্ট সংগ্রহ করে তারা চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। তবে অঙ্কের হিসেব যাই বলুক না কেন, বাঙালির ফুটবল আবেগের কাছে তা ধোপে টিকবে না।


```