
ইস্টবেঙ্গল ফুটবল দলের অধিনায়ক সাউল ক্রেসপো
শেষ আপডেট: 9 November 2024 20:36
দ্য ওয়াল ব্যুরো: শনিবারের যুবভারতী ইতিমধ্যে জমে উঠেছে। মিনি ডার্বির লড়াইয়ে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান এসসি। ম্য়াচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
কিন্তু, লাল-হলুদ সমর্থকদের একাংশ বলতে শুরু করেছেন, তাঁদের প্রিয় দলকে নাকি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। কী হয়েছিল ঘটনাটি? আসুন জেনে নেওয়া যাক।
ঘটনাটি ম্যাচের ২১ মিনিটের। তালালকে লক্ষ্য করে বক্সের মধ্যে একটা সুন্দর পাস বাড়িয়েছিলেন সাউল ক্রেসপো। বলটা নিয়ে ক্রেসপো তা বাড়িয়ে দেন বক্সের কর্নারে দাঁড়িয়ে থাকা দিয়ামান্তাকোসের দিকে। সেখানেই বল দখলের লড়াইয়ে দিমিকে বাজেভাবে ট্যাকল করেন মহমেডানের ডিফেন্ডারা। মাঠেই পড়ে যান দিয়ামান্তাকোস।
এরপর রেফারির কাছে পেনাল্টির আবেদন করেন। কিন্তু, সেই আবেদনে কার্যত সাড়াই দিলেন না। এমনকী, জিও সিনেমায় এই ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনও জানান, এই জায়গায় যদি রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিতেন, তা হলে অবাক হওয়ার কিছু থাকত না।
এই ম্যাচের প্রথমার্ধেই জোড়া লাল কার্ড দেখেছে ইস্টবেঙ্গল। এবার তারা কীভাবে প্রত্যাবর্তন করে, সেটাই আপাতত দেখার।