Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

কোচ বদলেও ভাগ্য বদলাল না, টানা ৪ ম্যাচে হার ইস্টবেঙ্গলের

এবারের আইএসএল টুর্নামেন্টে টানা চার ম্যাচ হারল লাল-হলুদ ব্রিগেড।

কোচ বদলেও ভাগ্য বদলাল না, টানা ৪ ম্যাচে হার ইস্টবেঙ্গলের

জামশেদপুরে্র বিরুদ্ধেও জিততে পারল না ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 5 October 2024 19:38

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিনো জর্জ কথা দিয়েছিলেন, জামশেদপুর নাকি ইস্টবেঙ্গলের ঘরের মাঠ। এখানে তাঁরা যে কোনও মূল্যে তিন পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। কিন্তু, প্রতিশ্রুতিই সার! জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও নিভল গনগনে মশাল। ২-০ গোলে হারল ইস্টবেঙ্গল এফসি। এবারের আইএসএল টুর্নামেন্টে তারা টানা চার ম্যাচে পরাস্ত হল।

এবারের ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক আগেই করেছিল ইস্টবেঙ্গল। এবার জামশেদপুরের জয় লাল-হলুদের সেই কাটা ঘায়ে যে নুনের ছিটে দিল, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। যে ব্যর্থতার দায় নিয়ে কার্লেস কুয়াদ্রাত এই দলের দায়িত্ব ছেড়েছিলেন, সেই দায় ঝাড়তে পারলেন না বিনো জর্জও। এবার ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ কতদিনে কনফার্ম করা হয়, সেই সিদ্ধান্তের অপেক্ষাই আপাতত লাল-হলুদ সমর্থকরা করছেন।

এবার ম্যাচের কথায় আসা যাক। শনিবাসরীয় ম্যাচে ইস্টবেঙ্গলকে বেশ খানিকটা নিষ্প্রভই লাগে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে জামশেদপুর এফসি। শুরু থেকেই তারা একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। অবশেষে ২১ মিনিটে আসে প্রথম গোল। স্কোরার রেই তাচিকাওয়া। শনানের থেকে বক্সের ঠিক বাইরেই তাচিকাওয়া বলটা পেয়েছিলেন। তিনি বল দখলের পর ঠাণ্ডা মাথায় গোল পোস্টের টপ লেফট কর্নার দিয়ে লাল-হলুদের জালে জড়িয়ে দেন। বলটা দেবজিতের নাগালের মধ্যেও ছিল না।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার কারণে জামশেদপুরের আত্মবিশ্বাস কার্যত দ্বিগুণ হয়ে যায়। পরের ৪৫ মিনিটে সেই ছবিটাই দেখতে পাওয়া গেল। একের পর এক আক্রমণে লাল-হলুদের রক্ষণকে কড়া চ্যালেঞ্জের মুখে তারা ফেলছিল। যদিও ৭০ মিনিটে লাল চুনুঙ্গার আত্মঘাতী গোলে জামশেদপুরের শাপে বর হয়ে যায়। 

ইস্টবেঙ্গলের কাছে এর থেকে খারাপ পরিস্থিতি আর কিছু হতে পারে না। বক্সের মধ্য়ে ইমরান খানের পাস লাল চুনুঙ্গার পায়ে লেগে মশালবাহিনীর বিপদ আরও বাড়িয়ে দেয়। এরপর বাকি ম্যাচে আর কোনও দলই গোলপার্থক্য বাড়াতে কিংবা কমাতে পারেনি। ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গল দলের এই পারফরম্যান্স লাল-হলুদ ম্যানেজমেন্টকে কিছুটা হলেও যে অস্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।


```