Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

যাবতীয় অপমানের 'বদলা', ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে কী বললেন আনোয়ার?

ইন্ডিয়ান সুপার লিগে হারতে হারতে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি-র।

যাবতীয় অপমানের 'বদলা', ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে কী বললেন আনোয়ার?

ইস্টবেঙ্গলের জার্সিতে গোল করে উচ্ছ্বসিত আনোয়ার আলি

শেষ আপডেট: 30 October 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো: টানা আট ম্য়াচে জয় ছিল অধরা। অবশেষে মঙ্গলবার রাতে (২৯ অক্টোবর) সেই স্বপ্নপূরণ হয়েছে ইস্টবেঙ্গল এফসি-র। এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে তারা ৪-০ গোলে জয়লাভ করেছে। এই চারটে গোলের মধ্যে একটি করেছেন আনোয়ার আলি। স্বাভাবিকভাবেই খুব খুশি তিনি। ম্যাচের শেষে সেকথাই জানালেন।

ম্যাচ শেষ হতে না হতেই আনোয়ার আলি বললেন, 'এত বড় একটা মঞ্চে গোল করতে পারলাম। সেকারণে আমি যারপরনাই খুশি। লাল-হলুদ জার্সিতে গোল করার জন্য আমি অপেক্ষা করছিলাম। আশা করছি, আগামীদিনে আরও গোল করতে পারব।'

ইন্ডিয়ান সুপার লিগে হারতে হারতে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি-র। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের চলতি মরশুমে তারা একটাও ম্যাচ জিততে পারেনি। টানা ৬ ম্যাচ হারার পর তাঁদের প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছিল।

ইতিমধ্যে দলের দায়িত্ব ছেড়ে দেন প্রাক্তন 'প্রফেসর' কার্লেস কুয়াদ্রাত। প্রথম তিনটে ম্য়াচে হারের হ্যাটট্রিকের পরই তিনি জানিয়ে দেন যে লাল-হলুদ ব্রিগেডকে কোচিং করাতে পারবেন না। এই পরিস্থিতিতে অস্কার ব্রুজোঁকে দলের নয়া কোচ হিসেবে নিয়োগ করা হয়। প্রাথমিক সাফল্য মশালবাহিনী না পেলেও, ধীরে ধীরে তারা যে সাফল্যের সরণীতে পা বাড়াচ্ছে, তা বলা যেতেই পারে। এবার এই সাফল্যের ধারাবাহিকতা তারা কতদিন ধরে রাখতে পারে, সেটাই আপাতত দেখার।


```