Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফ্রি'তেই মিলবে ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট! কখন-কোথায়-কীভাবে পাবেন?

এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি।

ফ্রি'তেই মিলবে ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট! কখন-কোথায়-কীভাবে পাবেন?

মিনি ডার্বিতে জয়ের আশায় প্রহর গুনছেন ইস্টবেঙ্গল সমর্থকরা

শেষ আপডেট: 8 November 2024 09:41

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে সময় নেই। আগামী শনিবার (৯ নভেম্বর) আইএসএল টুর্নামেন্টে মিনি ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিংয়ের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখতে পাওয়া যাবে। লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তবে এই ম্যাচের টিকিট একেবারে বিনামূল্যেই চলে আসবে আপনার হাতে! কীভাবে? তাহলে বাকি প্রতিবেদনটা আপনাদের পড়তে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, ক্লাবের যে সদস্যদের কাছে ২০২৪-২৫ মরশুমের মেম্বারশিপ কার্ড রয়েছে, একমাত্র তাঁরাই এই সুবিধা উপভোগ করতে পারবেন। শুক্রবার অর্থাৎ ৮ নভেম্বর বেলা ২টো থেকে এই টিকিট দেওয়া শুরু হবে। যাঁরা প্রথমে আসবেন, তাঁদেরই টিকিট দেওয়া হবে। স্টক শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না।

এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি। প্রথম হাফডজন ম্যাচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। এরমধ্যে আবার দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন প্রাক্তন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর সিংহাসনে অস্কার ব্রুজোঁকে বসানো হয়েছে। 

অস্কার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই লাল-হলুদ ব্রিগেডের ভোল একেবারে বদলে যায়। এএফসি চ্যালেঞ্জ লিগে তারা বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। এই জয় আইএসএল টুর্নামেন্টেও যে আলাদা অক্সিজেনের কাজ করবে, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে।


```