
মোহনবাগান সুপার জায়ান্টস
শেষ আপডেট: 31 August 2024 17:57
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস ও নর্থইস্ট ইউনাইটেড। জেসন কামিংস-এর পেনাল্টিতে ১ গোলে এগিয়ে সবুজ-মেরুন। খেলা শুরু হওয়ার আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে হল সমাপ্তি অনুষ্ঠান। আকাশে চক্কর কাটল সেনাবাহিনীর হেলিকপ্টার। তাতে ছিল ভারতের জাতীয় পতাকা।
মোহনবাগানের প্রথম একাদশে নেই দিমিত্রি পেত্রাতোস। তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে। রয়েছেন বিশাল কাইথ, টম অলড্রেড, শুভাশিস বসু, আলবের্তো রদ্রিগেস, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, মনবীর সিংহ, জেসন কামিংস। পর পর দু’বার ডুরান্ড জয়ের লক্ষ্যে সবুজ-মেরুন।