Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

৫২ বছরের অপেক্ষা মুছে বিশ্বকাপে ডিআর কঙ্গো! আকাশভাঙা বৃষ্টিতে ভিজে উল্লাসে মাতলেন সমর্থকরা

দেশটা এমনিতেই বহুদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ফুটবল মাঠে এই জয় তাই শুধু ময়দানি সাফল্য নয়, জাতীয় ঐক্যের মুহূর্ত হয়ে উঠতে পারে। 

৫২ বছরের অপেক্ষা মুছে বিশ্বকাপে ডিআর কঙ্গো! আকাশভাঙা বৃষ্টিতে ভিজে উল্লাসে মাতলেন সমর্থকরা

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 April 2026 13:20

দ্য ওয়াল ব্যুরো: ৫২ বছর। অর্ধশতকেরও বেশি অপেক্ষা। অবশেষে রাহুমুক্তি! বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে ফিরল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (DR Congo)। আর সেই ঐতিহাসিক মুহূর্তে দেশজুড়ে আবেগের বিস্ফোরণ। রাজধানী কিনশাসা (Kinshasa) নাচ, গান, উদযাপনে মেতে। মুষলধার বৃষ্টির মধ্যেও উদ্দাম জনতা ‘রাত দখল’ করল!

এক গোলেই লেখা হল ইতিহাস

জামাইকার (Jamaica) বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ ফাইনাল। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেই উঠে এলেন ‘জাতির নতুন নায়ক’ অ্যাক্সেল তুয়ানজেবে (Axel Tuanzebe)। একমাত্র গোল করে দলকে জেতালেন। যার সুবাদে নিশ্চিত হল বিশ্বকাপের টিকিট। ১৯৭৪-র পর এই টুর্নামেন্টে নামবে কঙ্গো। আগে যেবার খেলে, তখন দেশের নাম ছিল ‘জাইর’ (Zaire)। এবার নতুন পরিচতি। গোড়া থেকে ইতিহাস লেখার পালা।

বৃষ্টিতেও থামেনি উল্লাস

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে পড়ে জনতা। কিনশাসার সড়ক দখল করে শুরু হয় নাচ, গান। বাজতে থাকে গাড়ির হর্ন, বাদ যায়নি হাঁড়ি-কড়াই-ও! পুরো শহর অঘোষিত ও আকস্মিক কার্নিভালের চেহারা নেয়। সমাজের সমস্ত স্তর একসঙ্গে মেতে ওঠে এই অকাল-উৎসবে। ততক্ষণে তেড়ে নেমেছে বৃষ্টি। কিন্তু অক্লান্ত বর্ষণও থামাতে পারেনি উল্লাস!

শুনতে অবাক ঠেকলেও অনুরাগীরা আইন-কানুন কোনওকিছুকে পাত্তা দিতে নারাজ। কেউ চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীরটা কিঞ্চিৎ গলিয়ে বৃষ্টিতে আস্নাত শরীর এলিয়ে দিলেন, কেউ ‘৫০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা। আজ ঘুম নয়, সারারাত উদযাপন!’—বলে ফের গানের তালে পা দোলানো শুরু করলেন।

উচ্ছ্বাস আগল ভাঙবে না কেন? কঙ্গোর এই জায়গায় পৌঁছনো যে এতটুকু সহজ ছিল না। যোগ্যতা পর্বে শক্তিশালী দল নাইজেরিয়া (Nigeria) ও ক্যামেরুনকে (Cameroon) হারিয়ে আসতে হয়েছে। শেষ ধাপে প্লে-অফে শক্তিশালী জামাইকাকে পর্যুদস্ত করাও কি চাট্টিখানি কথা? ধারাবাহিক পারফরম্যান্সের ফল এই সাফল্য। মেনে নিচ্ছেন সকলে।

এবার লক্ষ্য বিশ্বকাপ। ঠাঁই জুটেছে গ্রুপ কে-তে। প্রতিপক্ষ পর্তুগাল (Portugal), কলম্বিয়া (Colombia) ও উজবেকিস্তান (Uzbekistan)। লড়াই কঠিন। কিন্তু কঙ্গো বাহিনী লড়ার আগে হাল ছাড়তে নারাজ। দেশটা এমনিতেই বহুদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ফুটবল মাঠে এই জয় তাই শুধু ময়দানি সাফল্য নয়, জাতীয় ঐক্যের মুহূর্ত হয়ে উঠতে পারে। এক সমর্থক কথাটা মেনে নিয়ে বললেন, ‘আমাদের একটু আনন্দ দরকার ছিল। এই জয় সবাইকে এক করেছে! এর প্রভাব তো পুরো দেশে পড়বেই।’


```