Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবাশিসই সভাপতি, মোহনবাগানের সহ-সভাপতি হলেন কুণাল-সৌমিক

সোমাবার দুপুরে মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত হয় কর্মসমিতির বৈঠক। বৈঠক থেকে মোহনবাগান সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম ঘোষণা করেন সৃঞ্জয় বসু। আর সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম মেনে নেন উপস্থিত সকল সদস্যই। 

দেবাশিসই সভাপতি, মোহনবাগানের সহ-সভাপতি হলেন কুণাল-সৌমিক

মোহনবাগান

শেষ আপডেট: 16 June 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: এবার মোহনবাগানের নির্বাচন (Mohunbagan Election) নিয়ে কয়েক মাস আগে থেকে যে ধুন্ধুমার শুরু হয়েছিল, তা দেখে মনে হয়েছিল জল অনেকদূর গড়াবে। শেষ পর্যন্ত অবশ্য মধুরেণ সমাপয়েৎই হয়েছে। যুযুধান দুই প্রতিপক্ষ ক্লাব সমর্থকদের আবেগের বিষয়টি মাথায় রেখে এক হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উদ্যোগী হয়েছিলেন সমস্যা মেটাতে। তাঁর দূত হয়ে মাঠে নেমেছিলেন অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। সব মিটে যাওয়ার পর গোষ্ঠ পাল সরণির ক্লাবে এখন বসন্তের আবহ।
নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর শনিবার বাগানের সচিব হয়েছেন সৃঞ্জয় বোস। সেদিন সচিব হিসাবে তাঁর নাম ঘোষণা করেছিলেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। সৃঞ্জয় দায়িত্ব নেওয়ার পর এদিন হলনতুন কর্মসমিতির প্রথম বৈঠক। আর সেখানেই ঘোষণা হল ক্লাবের নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম।

সোমাবার দুপুরে মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত হয় কর্মসমিতির বৈঠক। বৈঠক থেকে মোহনবাগান সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম ঘোষণা করেন সৃঞ্জয় বসু। আর সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম মেনে নেন উপস্থিত সকল সদস্যই। 

পাশাপাশি একই বৈঠক থেকে মনোনীত করা হয়েছ সহ-সভাপতিদের। বাগানের সহ-সভাপতি পদে এবার দেখা যাবে সৌমিক বোস, মানস ভট্টাচার্য, উত্তমকুমার সাহা, কুণাল ঘোষ ও দেবাশিস মিত্রকে। পাশাপাশি এদিনের বৈঠকে জানানো হয়েছে প্রাক্তন সভাপতি টুটু বসুকে কোন পদ দেওয়া হবে, সেই নিয়ে আলোচনা পরে হবে।

এদিনের বৈঠকে সৃঞ্জয় বলেছেন, দেবাশিস দত্তকে সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে। এবার আমরা দলকে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। আমরা চাই ক্লাব আরও ট্রফি জিতুক। তবে মোহনবাগানের নতুন সচিবের মুখ থেকে আক্ষেপের সুরও শোনা গিয়েছে। সৃঞ্জয় বলেন, এখনও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও শুভেচ্ছা বার্তা পাননি তিনি। 

এদিন ক্লাব তাঁবুতে উপস্থিত হয়েছিলেন প্রচুর মোহনবাগান সমর্থক। তাঁদের প্রত্যেকের মুখেই তৃপ্তির হাসি। দুই পক্ষ এক হয়ে যাওয়ায় তাঁদের আনন্দ আর ধরছিল না। এক খুদে সমর্থক তো ড্রাম নিয়ে হাজির। জানাল, দেবাশিস দত্তকেই সভাপতি হিসাবে বরণ করে নিতেই তার এই উদ্যোগ।


```